Breaking News

খবর

‘বাংলাদেশি ভাষা’! দিল্লি পুলিশের তীব্র নিন্দা এস ইউ সি আই (সি)-র

বঙ্গভবনে পাঠানো দিল্লি পুলিশের চিঠির পরিপ্রেক্ষিতে এসইউসিআই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৩ আগস্ট বলেন, সংবিধানের অষ্টম তফসিল অনুযায়ী বাংলা ভাষা ভারতের একটি ভাষা এবং এ দেশের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা। দিল্লি পুলিশের মতো একটি সাংবিধানিক সংস্থা তা জানে না এটা বিশ্বাসযোগ্য নয়। বাংলা ভাষাকে তারা কেমন করে ‘বাংলাদেশি ভাষা’ …

Read More »

ক্লাবকে ১ লাখ ১০ হাজার, মিড ডে মিলে ৬.৭৮ টাকা

এ বছর পুজোয় ক্লাবগুলির জন্য সরকারি বরাদ্দ ৮৫ হাজার থেকে এক লাফে বেড়ে হল ১ লাখ ১০ হাজার টাকা। ৩১ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সাথে এক মিটিংয়ে রাজ্যের ৪৫ হাজারের বেশি কমিটির জন্য এই অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এর জন্য কোষাগার থেকে ৪৯৫ কোটি টাকা খরচ হবে, যা …

Read More »

জনস্বার্থে টাকা নেই, বিদেশ ভ্রমণে চার বছরে ২৯৫ কোটি খরচ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ থেকে ২০২৪, এই চার বছরে বিদেশ সফরে সরকারি কোষাগার থেকে ২৯৫ কোটি টাকা খরচ করেছেন। ২৫ জুলাই রাজ্যসভায় এ কথা জানান বিদেশ দফতরের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। রাজকোষের টাকা মানে জনগণের করের টাকা। এত কোটি টাকা খরচ করে বিদেশ সফর কেন? এতে কী-ই বা লাভ হয়েছে দেশবাসীর? …

Read More »

স্কুলে সামরিক শিক্ষা ও সাতটি শিশুর গল্প

১৯৬৫-র ‘সাউন্ড অব মিউজিক’ সিনেমাটি হিটলারের প্রশ্নহীন আনুগত্যের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিল। অজানা নয় যুক্তি, বুদ্ধি, বিবেচনা, মানবিক মূল্যবোধগুলোকে দাবিয়ে রেখে কেবল ভয়ের পরিবেশ, কেবল অন্ধ হুকুম তামিল করা–যে সংস্কৃতির নাম ফ্যাসিবাদ, সিনেমাটি ছিল এই সংস্কৃতির বিপরীতে মনের গতি, বিশেষত শিশু মন নিয়ে অনন্য একটি শিক্ষণীয় প্রচেষ্টা।  সিনেমার গল্পটা হল, জার্মানির …

Read More »

১১ আগস্ট দেশব্যাপী আইডিবিআই ব্যাঙ্ক ধর্মঘট

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম আগামী ১১ আগস্ট দেশব্যাপী আইডিবিআই ব্যাঙ্ক ধর্মঘট সফল করার আহ্বান জানিয়েছে। কেন এই ধর্মঘট? এর অন্যতম দাবি, অবিলম্বে ব্যাঙ্কে স্থায়ী পদে পাঁচ হাজার ক্লার্ক এবং দু’হাজার সাব-স্টাফ নিয়োগ করতে হবে। কোনও ভাবেই ব্যাঙ্ক বেসরকারিকরণ চলবে না। এ রকম মোট ৯টি দাবিকে সামনে রেখে ‘ইউনাইটেড …

Read More »

মন্দিরে শত শত নারীর রহস্যমৃত্যু, নিরপেক্ষ তদন্তের দাবি এসইউসিআই(সি)-র

কর্ণাটকের বেলতাঙ্গাদি তালুকের প্রখ্যাত এক ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে দুই দশক ধরে ধারাবাহিক অভিযোগ উঠছিলই। সম্প্রতি দুই অল্পবয়সী মেয়ে অনন্যা ভাট ও সৌজন্যার মৃত্যুরহস্যের তদন্ত শুরু হলেও কোনও সমাধানে পৌঁছনো বা অপরাধীদের চিহ্নিত করা যাচ্ছিল না। এই রকম পরিস্থিতিতে ওই ধর্মপ্রতিষ্ঠানের এক কর্মচারী অভিযোগ করেন, তিনি শত শত অল্পবয়সী ও …

Read More »

বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের তীব্র নিন্দা এস ইউ সি আই (সি)-র

দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, ওড়িশা সহ বিজেপি পরিচালিত রাজ্যের সরকারগুলি যে ভাবে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে প্রশাসনিক উৎপীড়ন চালিয়ে বসতিগুলি থেকে তাঁদের উৎখাত করছে, এসইউসিআই(সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ তার তীব্র নিন্দা করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, দিল্লির জয় হিন্দ কলোনিতে বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ বন্ধ …

Read More »

বিজেপির ভেজাল অনুপ্রবেশ তত্ত্ব ও তৃণমূলের ভোট-রাজনীতি

ক্লাসে প্রথম হওয়া ছাত্রটির যেমন খ্যাতি থাকে, তেমনই সবচেয়ে বদমায়েশ ছাত্রটিরও অনেক সময় খ্যাতি জুটে যায়। তবে তা কুখ্যাতি। ঠিক তেমনই কেন্দ্রের বিজেপি শাসনের অবস্থা। এক একটা (কু)কীর্তির জ্বালায় দেশের মানুষের বিজেপি শাসকদের ভোলার কোনও উপায় নেই। তা সে রাতারাতি লক ডাউন ঘোষণা হোক, নোট বাতিল হোক, কিংবা জিএসটি চালুই …

Read More »

কেন যেতে হবে ৫ আগস্টের সমাবেশে

পুরুলিয়া জেলার এক প্রান্তে দামোদর নদ ঘেঁষা গ্রাম। বৃষ্টিভেজা এক বিকেলে পঞ্চাশ-ষাটজন মানুষ জড়ো হয়েছেন গাছের ছায়াঘেরা এক প্রাঙ্গণে। আছেন কোল ওয়াশারি, ডিভিসির ঠিকাকর্মী, আছেন কৃষকরা। আলোচনা চলছে, সামনে আসছে ৫ আগস্ট, যেতে হবে কলকাতার সমাবেশে। কলকাতার ট্যাংরা অঞ্চলে রাবার কারখানার এক ঘরে দেখা গেল এমনই এক সভা। যেমন দেখা …

Read More »

জ্ঞান আর পাণ্ডিত্যাভিমান এক জিনিস নয় — শিবদাস ঘোষ

‘‘জ্ঞান ক্রিয়া-বিচ্যুত নয়। যখন জ্ঞান সত্যকে প্রতিফলিত করে তখন সে জ্ঞান ক্রিয়াশীল হয়, ক্রিয়াধর্মী হয়। অর্থাৎ তখনই তা হল যথার্থ জ্ঞান। জ্ঞান যেখানে যথার্থ সত্যকে প্রতিফলিত করে না, তখন সে অহমের জন্ম দেয়, পাণ্ডিত্যাভিমানের জন্ম দেয়। সে তখন অকাজ করে, সমাজের বুকে সে বোঝাস্বরূপ হয়ে পড়ে। সে নানা বিপদ এবং …

Read More »