Breaking News

শিলিগুড়িতে রাজনৈতিক ক্লাস

কমরেড শিবদাস ঘোষের ‘অন্ধ অনুকরণ করে বিপ্লব করা যায় না’ বইটি নিয়ে এস ইউ সি আই (সি) দলের দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে ৮ ফেব্রুয়ারি শিলিগুড়ির জিটিএস ক্লাব হলে রাজনৈতিক ক্লাস অনুষ্ঠিত হয়। ক্লাস পরিচালনা করেন দলের পলিটবুরোর সদস্য, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মৃদুল সরকার ও রাজ্য কমিটির সদস্য, দার্জিলিং জেলা সম্পাদক কমরেড গৌতম ভট্টাচার্য।