Breaking News

বরুণ বিশ্বাস স্মারক বক্তৃতা

বরুণ বিশ্বাস স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি কলকাতায় কে পি ঘোষ মেমোরিয়াল হলে দ্বিতীয় বরুণ বিশ্বাস স্মারক বক্তৃতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘সুটিয়া থেকে অভয়া– বরুণ বিশ্বাসে ও সংগ্রামে’ শীর্ষক আলোচনা করেন ডাঃ অনিকেত মাহাতো। সভায় উপস্থিত ছিলেন কমিটির অন্যতম সহ সভাপতি তপন কুমার সামন্ত, সহ সম্পাদক ডাঃ বিজ্ঞান বেরা ও অর্ক মালিক, সুটিয়া প্রতিবাদী মঞ্চের সভাপতি ননীগোপাল পোদ্দার এবং বরুণের সহকর্মী ও নাট্যব্যক্তিত্ব বিপ্লব নাহা বিশ্বাস প্রমুখ।