কলকাতা কর্পোরেশনে ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়ায় রাজ্য সরকার তীব্র নিন্দার সামনে পড়ল কলকাতা হাইকোর্টে। এসইউসিআই(সি) সহ বিরোধী দলগুলি বার বার যে বিষয়ে আপত্তি জানিয়েছে, তাকে মান্যতা দিল আদালত। কেন এই পুনর্ববিন্যাস বেআইনি? কলকাতা পুরসভা আইনের ৬০১ নম্বর ধারায় এই পুনর্বিন্যাসের সুপারিশ করতে পারে কেবল নির্বাচিত পুরবোর্ড। কিন্তু বিজেপি ক্ষমতায় এসেই অগণতান্ত্রিক …
Read More »জলন্ধরে বইয়ের স্টলে উৎসাহী পাঠকের ভিড়
ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী গদর আন্দোলনের শহিদ স্মরণেপ্রতি বছরের মতো এ বারেও পাঞ্জাবের জলন্ধরে আয়োজিত মেলায় ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর এসইউসিআই(সি) ও এআইডিএসও-র উদ্যোগে বইয়ের স্টল করা হয়েছিল। মেলায় সর্বনাশা জাতীয় শিক্ষানীতির বিকল্প জনসাধারণের শিক্ষানীতি-২০২৬ সম্পর্কিত বইপত্র সম্পর্কে পাঠকদের বিশেষ উৎসাহ লক্ষ করা গেছে। অনেকেই জাতীয় শিক্ষানীতি-২০২০ বিরোধী দাবিপত্রে স্বাক্ষর …
Read More »পাঠকের মতামতঃ আরও বিস্তৃত পরিসরে চাই
আপনাদের পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত ‘হিন্দু-মুসলমান সম্পর্কঃ ফিরে দেখা’ লেখাটি মন দিয়ে পড়ছি। এমন একটি স্পর্শকাতর অথচ অত্যন্ত জরুরি বিষয়কে ধারাবাহিক ভাবে আলোচনার জন্য পত্রিকা কর্তৃপক্ষকে প্রথমেই অভিনন্দন জানাই। বর্তমান সময়ে ইতিহাসের নানা অংশকে বেছে নিয়ে যখন ধর্মীয় বিদ্বেষের রাজনৈতিক প্রচার করা হচ্ছে, তখন হিন্দু-মুসলমান সম্পর্কের অতীতকে ঐতিহাসিক প্রেক্ষাপটে নতুন …
Read More »বিদ্যাসাগরের চিন্তা ও চরিত্রকে কালিমালিপ্ত করতে চাইছে বিজেপি
বিদ্যাসাগরের চর্চা করা হবে রাষ্ট্রবাদের দৃষ্টিভঙ্গি থেকে। বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে সরকারি অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন ‘‘বিগত ৫০ বছর ধরে বিদ্যাসাগর চর্চার বিশ্লেষণের ধারা ছিল বামপন্থী ধারা, আমরা তা ভাঙব, রাষ্ট্রবাদী আলোকে বিদ্যাসাগরকে প্রতিষ্ঠা করব।’’ ভারতবর্ষের নবজাগরণের প্রাণপুরুষ ও মহান মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘বামপন্থী’ না ‘রাষ্ট্রবাদী’ …
Read More »২২টি গ্রামের মানুষকে উচ্ছেদ ও পরিবেশ বিপন্ন করে এ কেমন উন্নয়ন!
কিছু দিন আগে হিমবাহ ধসে প্লাবনে বিধ্বস্ত হয়েছে নেপাল। সরকারি হিসাব, মৃত অন্তত পাঁচ হাজার। কয়েকটি জেলায় বাড়িঘর পলির তলায় চাপা পড়ে যেভাবে সম্পূর্ণ ধ্বংস হয়েছে তা কল্পনাও করা যায় না। স্বাভাবিক ভাবেই দেশের মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে– এই ভয়ঙ্কর ধবংসকাণ্ড থেকে ভারত কি কিছু শিক্ষা নেবে? ক্ষত মোছার …
Read More »আবারও এনকাউন্টারঃ বন্দুকের নলেই কি আইনের শাসন!
বারুইপুর, গাইঘাটা ও সামসেরগঞ্জের পর এ বার রায়গঞ্জে এনকাউন্টার হত্যা ঘটল। রায়গঞ্জে মেয়েটিকে যেভাবে পাশবিক অত্যাচার করে হত্যা করা হয়েছে তার এবং এনকাউন্টারে অভিযুক্তকে হত্যার তীব্র নিন্দা করে এস ইউ সি আই (কমিউনিস্ট) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৯ নভেম্বর এক বিবৃতিতে বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর চারটি এনকাউন্টার হত্যা …
Read More »মেদিনীপুর মেডিকেল কলেজ বেসরকারি হাতে দেওয়ার প্রস্তাব প্রতিবাদ এমএসসি-র
মেদিনীপুর মেডিকেল কলেজের দায়িত্ব বেসরকারি কর্পোরেট সংস্থা জিন্দালের হাতে তুলে দেওয়ার সরকারি প্রস্তাবের প্রতিবাদ করে মেডিকেল সার্ভিস সেন্টারের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র ৫ নভেম্বর এক বিবৃতিতে বলেন, মুখ্যমন্ত্রী ৪ নভেম্বর নবান্নে এক সাংবাদিক বৈঠকে বলেছেন যে, মেদিনীপুর মেডিকেল কলেজের দায়িত্ব নাকি জিন্দাল গ্রুপ নেবে। মুখ্যমন্ত্রীর এই দায়িত্বজ্ঞানহীন …
Read More »বাংলাদেশের আন্দোলনরত পোশাক-শ্রমিকদের সংহতি জানাল এআইইউটিইউসি
রান্নার গ্যাস, বিদ্যুৎ মাশুল, বাসভাড়া সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অত্যধিক মূল্যবৃদ্ধির পরিস্থিতিতে ন্যূনতম মজুরি বৃদ্ধি সহ আরও কয়েকটি ন্যায্য দাবিতে বাংলাদেশের পোশাক-শিল্পের শ্রমিকরা পুলিশি বর্বরতা উপেক্ষা করে যে স্বতঃস্ফূর্তধর্মঘটে শামিল হয়েছেন, এআইইউটিইউসি-র সর্বভারতীয় সম্পাদক শঙ্কর দাশগুপ্ত ৪ নভেম্বর এক বিবৃতিতে তার প্রতি সংগঠনের সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি …
Read More »শিক্ষকদের রাজনীতি যোগ সরকারি যুক্তি ভিত্তিহীন
শিক্ষকদের রাজনৈতিক যোগ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য বিস্ময়কর। শিক্ষকরা ভোটার লিস্ট তৈরি করতে পারবেন, নির্বাচন কমিশনের নির্দেশমতো ভোট পরিচালনার দায়িত্বে থাকতে পারবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নয়া ফতোয়া– তাঁরা আর ভোটে দাঁড়াতে পারবেন না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখন থেকে যাঁরা নতুন শিক্ষক হবেন …
Read More »গাইঘাটায় এনকাউন্টারে মৃত্যুর প্রতিবাদ
উত্তর ২৪ পরগনার গাইঘাটায় কিশোরী খুন ও ধর্ষণে অভিযুক্ত যুবকের পুলিশের এনকাউন্টারে মৃত্যু সম্পর্কে এস ইউ সি আই (সি)-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৭ অক্টোবর এক বিবৃতিতে বলেন, পুলিশ বেষ্টনীর মধ্যে থেকে হাতে শেকল বাঁধা অবস্থায় অভিযুক্ত কী ভাবে পুলিশের সার্ভিস রিভলবার কেড়ে নিল তা বোঝা কঠিন। বারুইপুরে যেমন মূল …
Read More »