
রান্নার গ্যাস, বিদ্যুৎ মাশুল, বাসভাড়া সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অত্যধিক মূল্যবৃদ্ধির পরিস্থিতিতে ন্যূনতম মজুরি বৃদ্ধি সহ আরও কয়েকটি ন্যায্য দাবিতে বাংলাদেশের পোশাক-শিল্পের শ্রমিকরা পুলিশি বর্বরতা উপেক্ষা করে যে স্বতঃস্ফূর্তধর্মঘটে শামিল হয়েছেন, এআইইউটিইউসি-র সর্বভারতীয় সম্পাদক শঙ্কর দাশগুপ্ত ৪ নভেম্বর এক বিবৃতিতে তার প্রতি সংগঠনের সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, পোশাক-শিল্পের শ্রমিকদের এই চলমান জঙ্গি আন্দোলনের চাপে বাংলাদেশের সরকার মজুরি-বোর্ড গঠন করতে বাধ্য হয়েছে। এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। নিঃসন্দেহে আন্দোলনের এ এক উল্লেখযোগ্য জয়। কিন্তু শ্রমিকদের ন্যায্য দাবিগুলি, বিশেষত মজুরিবৃদ্ধির দাবি অবিলম্বে পূরণ করতে হবে। আন্দোলন দমনে পুলিশি বর্বরতার নিন্দা করে তিনি অবিলম্বে রাষ্ট্রের সমস্ত ধরনের দমনমূলক পদক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন। তিনি বলেন, সর্বহারার আন্তর্জাতিকতাবাদের প্রতি দায়বদ্ধতার বোধ থেকে, দীর্ঘদিনের অপূরিত দাবি আদায়ে সংগ্রামী পোশাক-শ্রমিকদের আন্দোলনের পাশে এআইইউটিইউসি দৃঢ় ভাবে দাঁড়িয়ে রয়েছে।