Breaking News

suphal

‘এর পরেও যদি না আসি, তা হলে আর কবে’!

অসীম সাহস আর অন্যায়ের বিরুদ্ধে মাথা তোলা বিদ্রোহী স্পর্ধার অনবদ্য উদাহরণ হয়ে থাকল দিল্লির যন্তরমন্তর। ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’– কবির এই আকুতিকে যেন মূর্ত রূপ দিয়ে গেল নিট পরীক্ষায় বার বার প্রশ্ন ফাঁসের দুর্নীতির হেস্তনেস্ত চেয়ে যন্তর মন্তরে সমবেত হওয়া দুর্বার ছাত্র-যুবরা। আকাশ ছুঁয়েছিল স্বৈরাচারী শাসকের দম্ভ। অতলস্পর্শী …

Read More »

পাঠকের মতামতঃ নেতাজিকে আক্রমণ নীরব প্রশাসন

ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদান বিরাট। এ কথা ভারত তথা সারা বিশ্বের মানুষ জানে। কিন্তু সম্প্রতি ক্ষমতাসীন দলের সাংসদ বা সমর্থকরা দীর্ঘদিন ধরে সোস্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের সামনে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে কুরুচিকর ভাষায় আক্রমণ করে চলেছে। নেতাজিকে ছোট করে দেখানো জাতীয় লজ্জা। সঠিক ইতিহাস না জেনেই তাঁরা বিচারক হয়ে …

Read More »

খ্রিস্টানদের উপর একের পর এক হামলা, ‘ভয় আউট ভরসা ইন’?

পশ্চিমবঙ্গে পরপর তিনটি হামলা হল খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপর। ২৮ জুন খড়গপুরে বেথেল চার্চের উপর হামলা হয়। খ্রিস্টানরা একটি হ্যান্ডবিল বিতরণ করছিলেন। তা নাকি হিন্দু ধর্মে আঘাত করেছে। এ নিয়ে চার্চে হামলা চালানো হয়। পূর্ব বর্ধমানের কাটোয়ার ফরিদপুর কলোনিতে গ্রেস চার্চে জুলাইয়ের প্রথম সপ্তাহে হামলা চালায় একদল দুষ্কৃতী। তারা প্রার্থনা চলাকালে …

Read More »

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দিল্লিতে কৃষক কনভেনশন

ভারত-মার্কিন মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ বাতিল, উৎপাদন খরচের দেড়গুণ হারে এমএসপি আইনসঙ্গত করা সহ কৃষক ও খেতমজুরদের জীবনের একগুচ্ছ দাবি তুলে ধরে ভবিষ্যৎ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করতে ২৮ জুলাই দিল্লির মিন্টো রোডের সিভিক সেন্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল সংযুক্ত কিসান মোর্চার (এস কে এম) জাতীয় কনভেনশন। এতে বিভিন্ন রাজ্য থেকে সহস্রাধিক …

Read More »

দলের কোচবিহার অফিস ভাঙচুরের তীব্র প্রতিবাদ

বামপন্থী দলগুলি এখন বিজেপির আক্রমণের নিশানা হয়ে উঠেছে। ২৯ জুলাই ভোর ৩টায় জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে একদল বিজেপি-আশ্রিত দুষ্কৃতী লোহার রড ও শাবল দিয়ে দরজা ভেঙে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর কোচবিহার জেলা দফতরে ঢুকে আলমারি, চেয়ার, টেবিল, পাখা, মনীষীদের ছবি ভাঙচুর করে, বই সহ কাগজপত্র ছিঁড়ে তছনছ করে …

Read More »

ক্ষমার প্রহসন

গত ৩১ জুলাই প্রধানমন্ত্রী এক ভিডিও বার্তায় আন্দোলনকারী তরুণ সমাজকে ‘ক্ষমা’ করে দেওয়ার যে আকস্মিক ঔদার্য দেখালেন, তা নিছক হাস্যকরই নয়, বরং এক চরম স্বৈরাচারী মানসিকতার নগ্ন প্রকাশ। সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে পথে নামা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের মৌলিক ও সাংবিধানিক অধিকার। সেই স্পর্ধিত অধিকারকে যখন রাষ্টে্রর সর্বোচ্চ শাসক ‘অপরাধ’ …

Read More »

বালুরঘাটে ডি এম অফিসে মোটরভ্যান চালকদের ব্যাপক বিক্ষোভ

জাতীয় সড়কে মোটরভ্যান চলাচলে পুলিশি হয়রানির প্রতিবাদে ২৭ জুলাই সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির ডাকে এক হাজারের বেশি মোটরভ্যান চালক এক বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন। বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে একটি সুসজ্জিত মিছিল শহরের বিভিন্ন রাস্তা ঘুরে ডিএম অফিসে পৌঁছয়। সমাবেশে বক্তব্য রাখেন বালুরঘাট কোর্টের বিশিষ্ট আইনজীবী …

Read More »

আইএসআই বিলের বিরোধিতায় অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি

সম্প্রতি সংসদে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল ২০২৬ পেশ করা হয়। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণকান্তি নস্কর ২ আগস্ট এক বিবৃতিতে বলেন, এই বিল আইনে পরিণত হলে প্রশান্ত চন্দ্র মহলানবিশ কর্তৃক ৯৫ বছর আগে প্রতিষ্ঠিত স্বশাসিত সেন্টার অফ এক্সেলেন্স আইএসআই বাস্তবে কেন্দ্রীয় সরকারের একটি দফতরে পর্যবসিত হবে। …

Read More »

ইসকনকে মিড-ডে মিলঃ কর্মীদের প্রতিবাদ নদিয়ায়

সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, কলকাতার পর নদিয়া জেলায় মিড-ডে মিল প্রকল্প ইসকনের হাতে তুলে দেওয়া হবে। এর পর সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়ন এডিএম এবং জেলা পরিষদ দপ্তরে স্মারকলিপি দেয়। প্রবল রোদ উপেক্ষা করে শতাধিক মিড-ডে মিল কর্মীর স্লোগানে মুখরিত হয় কৃষ্ণনগর শহর। ইউনিয়নের দাবি, বছরে ১০ মাস নয় …

Read More »

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, এসইউসিআই(সি)-র বিক্ষোভ ত্রিপুরায়

খাদ্যদ্রব্য সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ব্যাপক মূল্যবৃদ্ধি ঘটছে। বিদ্যুতের মাশুল বৃদ্ধি, পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস, পাইপ লাইন গ্যাস ও জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধিতে রাজ্যের রুজি-রোজগারহীন লক্ষ লক্ষ মানুষের বেঁচে থাকার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। ত্রিপুরার বিজেপি সরকার জনগণকে রক্ষা করতে কোনও পদক্ষেপ গ্রহণ করছে না। এই অবস্থায় এস ইউ সি আই (কমিউনিস্ট) …

Read More »