Breaking News

suphal

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ভারত ছাড়ো আন্দোলনের ৮৫তম বার্ষিকী উদযাপন

ভারত ছাড়ো আন্দোলনের ৮৫ তম বার্ষিকী উপলক্ষে আগস্ট আন্দোলনের শহিদ স্মরণে এসইউসিআই(সি)-র পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির আহ্বানে জেলা জুড়ে ৯ আগস্ট দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। সকালে তমলুক শহরে শহিদ মাতঙ্গিনী, ক্ষুদিরাম বসু প্রমুখ বিপ্লবীদের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় স্মরণ অনুষ্ঠান। রূপশ্রী মোড়ে সকালে একটি প্রকাশ্য …

Read More »

বিহারে ১৬টি মেডিকেল কলেজের অংশীদারিত্ব বেসরকারি হাতে দিচ্ছে বিজেপি সরকার প্রতিবাদ এসইউসিআই(সি)-র

বিহারে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) ১৬টি মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি-জেডিইউ সরকার। এর তীব্র বিরোধিতা করে এসইউসিআই(সি)-র বিহার রাজ্য সম্পাদক অরুণ কুমার সিং ৬ আগস্ট এক বিবৃতিতে বলেছেন যে, সরকারি হাসপাতালে ডাক্তার, নার্স, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষার পরিকাঠামো–সমস্ত কিছুর চূড়ান্ত অভাবের কারণে সাধারণ মানুষ চিকিৎসার জন্য বাধ্য হচ্ছে ব্যয়বহুল বেসরকারি …

Read More »

পশুপক্ষী হাটগুলি চালুর দাবিতে কনভেনশন কলকাতায়

পশু জবাই সংক্রান্ত রাজ্য সরকারের গত ১৩ মে জারি করা বিধির ফলে রাজ্যের সমস্ত পশুহাটগুলি প্রায় তিন মাস ধরে বন্ধ। ফলে রাজ্যের পশু ব্যবসায়ী ও গো-পালক হাজার হাজার মানুষ প্রবল অর্থনৈতিক সংকটে পড়েছেন। এই অবস্থায় এই নয়া বিধি প্রত্যাহারের দাবিতে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ৮টি জেলায় গড়ে উঠেছে জেলা সমিতি। …

Read More »

রাজ্য জুড়ে বন্যাত্রাণ সংগ্রহ এসইউসিআই(সি)-র

আসাম ও ওড়িশার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে গোটা দেশের মানুষ হাত বাড়িয়ে দিয়েছেন। দলের উদ্যোগে এ রাজ্যের সর্বত্র ত্রাণ সংগ্রহ করা হয় ৮ আগস্ট। পাঁচ বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসামকে বন্যামুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা যে কতবড় মিথ্যা, এ বারের বন্যা তা প্রমাণ করে দিল। ওড়িশার পরিস্থিতিও ভয়াবহ। অপরিকল্পিতভাবে …

Read More »

‘কর্পোরেট, ভারত ছাড়ো’ আন্দোলন সফল করায় কৃষক-শ্রমিকদের অভিনন্দন

ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী ‘ভারত ছাড়ো আন্দোলন’-এর আদলে ১০ আগস্ট সংযুক্ত কিসান মোর্চা (এসকেএম)-এর ব্যানারে এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংস্থাগুলির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ‘কর্পোরেট ভারত ছাড়ো’ আন্দোলন সফল করে তোলার জন্য অল ইন্ডিয়া কিসান-খেত মজদুর সংগঠন (এআইকেকেএমএস)-এর সভাপতি সত্যবান ও সর্বভারতীয় সম্পাদক শঙ্কর ঘোষ এক বিবৃতিতে দেশের কৃষক, শ্রমিক, কর্মচারী …

Read More »

রাঁচিতে আন্দোলনরত ছাত্রদের সংহতি জানাল এআইডিএসও

জেপিএসসি, জেএসএসসি এবং সিজিএল পরীক্ষায় অনিয়ম ও কারচুপির বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রদের সংহতি জানিয়ে এআইডিএসও-র ঝাড়খণ্ড রাজ্য কমিটির সম্পাদক সোহন মাহাতো ৬ আগস্ট এক বিবৃতিতে বলেন, রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে হাজার হাজার ছাত্র-ছাত্রীর যে আন্দোলন চলছে, সরকার এখনও পর্যন্ত তাঁদের দাবি মেনে নেয়নি। সংগঠনের রাজ্য কমিটি আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে …

Read More »

৫ আগস্ট কমরেড শিবদাস ঘোষ স্মরণদিবসে কলকাতায়, প্রবল দুর্যোগ মাথায় নিয়েও বিশাল সমাবেশ

‘এই দলটা আন্দোলনের সামনের সারিতে সব সময় থেকেছে, সব সময় থাকবে। এই দল লাঠি-গুলির সামনে দাঁড়িয়ে লড়াই করে যাবে। আমি একদিন থাকব না, এই মঞ্চে যাঁরা বসে আছেন, নেতৃত্ব দিচ্ছেন, তাঁরাও একদিন থাকবেন না। কিন্তু মহান মার্ক্সবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের হাতে গড়া এস ইউ সি আই (সি)-র লড়াই চলবে। …

Read More »

দিল্লির ছাত্র-যুব আন্দোলন যে শিক্ষা রেখে গেল

ক’দিন আগেও একের পর এক রাজ্যে ক্ষমতার দখল নিয়ে শাসক বিজেপি নিজেকে অমিত শক্তিধর প্রতিপন্ন করতে চেয়েছে। প্রশাসনিক-আর্থিক ক্ষমতার জোরে, ইডি, এনআইএ, সিবিআইকে কাজে লাগিয়ে বিরোধী দলগুলির সাংসদ এবং বিধায়কদের ভাঙিয়ে এনে নিজের দল ক্রমাগত ভারী করে তুলেছে। সংখ্যার এই বদলকেই তারা জনগণের সমর্থন-বদল হিসাবে, অর্থাৎ বিরোধী দলগুলির থেকে শাসক …

Read More »

মধ্যপ্রদেশে কৃষক আন্দোলনের জয়ে অভিনন্দন এআইকেকেএমএস-এর

ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) মুগ ডাল সরকারিভাবে কেনার দাবিতে এবং সার বিতরণের ই-টোকেন ব্যবস্থার বিরুদ্ধে মধ্যপ্রদেশের ভোপালে কৃষকদের সফল আন্দোলনের জন্য এআইকেকেএমএস রাজ্যের সমস্ত কৃষকদের বিপ্লবী অভিনন্দন জানিয়েছে। এআইকেকেএমএস-এর রাজ্য সম্পাদক মনীশ শ্রীবাস্তব ৩০ জুলাই এক বিবৃতিতে বলেন, এই জয় কৃষকদের ঐক্যবদ্ধ আন্দোলন এবং দাবি আদায়ের লড়াকু মানসিকতার ফলে অর্জিত …

Read More »

আসামে ভয়াবহ বন্যা গোদি মিডিয়ার নির্লজ্জ নীরবতা

আসামকে বন্যামুক্ত করার অমিত শাহের প্রতিশ্রুতি আবার একটি প্রতারণা বলে প্রমাণ হল। এ বারের বন্যায় আসামে সাতটি জেলা বন্যাকবলিত। তার মধ্যে শিবসাগর ও চড়াইদেও জেলা দুটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত। বিগত ৬০ বছরে এত ভয়াবহ বন্যা আসামের মানুষ দেখেনি। নাগাল্যান্ডে মেঘভাঙা বৃষ্টি থেকে জলোচ্ছ্বাস এসে শিবসাগর ও অন্য জেলাগুলিতে ঘর ভেঙেছে, মানুষ …

Read More »