Breaking News

suphal

জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি বিশিষ্ট শিক্ষাবিদদের

অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির উদ্যোগে ২০ জুলাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন মেমোরিয়াল হলে জাতীয় শিক্ষানীতির সর্বনাশা রূপ এবং শিক্ষার কেন্দ্রীয়করণের ফলে নিট, সিইউইটি প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ উপাচার্য সিদ্ধার্থ দত্ত বলেন, কোনও পরিকাঠামো না তৈরি করে চার বছরে ডিগ্রি …

Read More »

সাম্প্রদায়িক মতলবে ধৃত আন্দোলনকারীদের মুক্তি চাইঃ বামপন্থী ছাত্র সংগঠনগুলির দাবি

নিট কেলেঙ্কারি বিরোধী কলকাতার ছাত্র মিছিলে সাংবাদিক নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের অগণতান্ত্রিক সাম্প্রদায়িক কার্যকলাপের প্রতিবাদে ২৬ জুলাই এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এআইডিএসও, এসএফআই, এআইএসএ সহ বাম ছাত্র সংগঠনগুলির নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তাঁরা বলেন, অত্যন্ত হীন স্বার্থে পরিকল্পিত ভাবে ২৪ জুলাই কলকাতায় ছাত্র-যুব-নাগরিক মিছিলে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটানো …

Read More »

ছাত্র-যুবকদের ঐতিহাসিক বিজয়কে স্বাগত– প্রভাস ঘোষ

দেশ জোড়া ছাত্র-যুব আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৫ জুলাই এক বিবৃতিতে বলেন, আমরা ভারতের ছাত্র ও যুবকদের এই ঐতিহাসিক বিজয়কে স্বাগত জানাই, যা শেষ পর্যন্ত ফ্যাসিস্ট বিজেপি সরকারকে মাথা নত করতে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মেনে নিতে …

Read More »

গণআন্দোলনের অমিত শক্তি দেখল দেশ

এমন দৃশ্য শেষ কবে দেখেছে ভারত! দেশজোড়া তীব্র প্রতিবাদের ঝড়ের সামনে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের নৈতিক দায় মেনে নিয়ে পদত্যাগ করতে হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে! যে ফ্যাসিস্ট বিজেপি সরকারের প্রধানমন্ত্রী প্রতিবাদীদের আন্দোলনজীবী বলে ব্যঙ্গ করেন, যে সরকার সমস্ত প্রতিবাদকে দাগিয়ে দেয় ‘অ্যান্টিন্যাশনাল’ বলে, তাকেও অবশেষে মাথা নোয়াতে হল দেশ জোড়া প্রতিবাদের …

Read More »

ছাত্র-যুবদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদ

নিট বাতিল ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশি লাঠিচার্জের নিন্দা করে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৪ জুলাই এক বিবৃতিতে বলেন, নিট পরীক্ষা বাতিল এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ কলকাতার রাজপথে বামপন্থী ছাত্র-যুব সংগঠনগুলির ডাকে যে ছাত্র-জনপ্লাবন ঘটল তা …

Read More »

সাংবাদিক নিগ্রহের নিন্দা এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর

কলকাতায় ছাত্র মিছিলে সাংবাদিকদের উপর হামলার নিন্দা করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৫ জুলাই এক বিবৃতিতে বলেন, গতকাল ছাত্র-ছাত্রীদের মিছিলে সাংবাদিকদের উপর যে নিগ্রহ হয়েছে তা কোনও ভাবে কাম্য নয়। কারণ, এই ধরনের আচরণ আন্দোলনের মূল উদ্দেশ্য, তার সংস্কৃতি এবং গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে। এটাও নিঃসন্দেহে …

Read More »

ইতিহাসের শিক্ষা ব্রিটিশ শাসনে অতিষ্ঠ মানুষ কংগ্রেসের নেতৃত্ব ছাড়াই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল

শোষণ-বঞ্চনা থাকলে আন্দোলনের ঝড় বারবার উঠবেই। ইতিহাসে যোগ্য ভূমিকা পালনের জন্য আন্দোলনের সৈনিকদের পাতা ওল্টাতে হয় অতীতের। শিক্ষা নিতে হয় ইতিহাস থেকে। গত সংখ্যায় আমরা দেখিয়েছি কী ভাবে ১৯৪২-এর ‘ভারত ছাড়ো’ আন্দোলনে সে সময়কার রাজনৈতিক দলগুলি জনগণের আকাঙক্ষার বিরুদ্ধে গিয়ে ব্রিটিশের সহায়ক ভূমিকা নিয়েছিল। দেশের জনসাধারণ কার্যত প্রতিষ্ঠিত নেতৃত্বের নির্দেশের …

Read More »

স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, মুখ্যমন্ত্রীর এই ঘোষণা আন্দোলনের চাপেই

বিধানসভায় স্মার্ট মিটার সম্পর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২২ জুলাই বলেন, ‘এস ইউ সি আই (কমিউনিস্ট)-কে স্মার্ট মিটারের বিরুদ্ধে মিছিল করার সুযোগ দেব না’– এই কথা বলার মাধ্যমে মুখ্যমন্ত্রী বাস্তবে স্বীকার করে নিলেন যে আমাদের দলের উদ্যোগে সংগঠিত জন-আন্দোলনের চাপেই সরকার ডোমেস্টিক …

Read More »

স্মার্ট মিটারের বিরুদ্ধে সারা রাজ্যে পালিত হল মানববন্ধন

২৩ জুলাই রাজ্যের সমস্ত জেলায় স্মার্ট মিটারের বিরুদ্ধে মানববন্ধনের ডাক দিয়েছিল বিদ্যুৎ গ্রাহক সংগঠন অ্যাবেকা। রাজ্যের ২৩টি জেলার ২০০-র বেশি স্থানে বিদ্যুৎ গ্রাহকরা আধ ঘণ্টার এই মানববন্ধনে শামিল হন। সংগঠনের রাজ্য সম্পাদক সুব্রত বিশ্বাস ওই দিন এক বিবৃতিতে এর জন্য গ্রাহকদের অভিনন্দন জানিয়ে বলেন, অ্যাবেকার নেতৃত্বে লাগাতার ব্যাপক গ্রাহক আন্দোলন …

Read More »

এ যৌবন জলতরঙ্গ রোধিবে কে

যুগে যুগে দেশে দেশে অন্যায় অত্যাচার ও স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে ছাত্র-যুবকরাই মাথা তুলে দাঁড়িয়েছে, ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে। সাম্প্রতিক সময়ে এই উপমহাদেশের নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কাতেও নজির গড়েছে সেই যুবসমাজ। এই মুহূর্তে গোটা ভারতবর্ষের তরুণ সমাজ বুক দিয়ে রুখে দিয়েছে কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকারের রথের চাকা। নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদে …

Read More »