Breaking News

পেনশন চালুর দাবিতে বিক্ষোভ ব্যাঙ্গালোরে

কর্ণাটকে কংগ্রেস পরিচালিত সরকার রাজ্যের পেনশন ও অন্যান্য সহায়তা-ভাতা প্রাপক ১৮ লক্ষ মানুষের নাম সন্দেহের তালিকায় তুলে তাঁদের নথিপত্র নতুন করে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।

পরিণামে গত কয়েক মাস ধরে পেনশন সহ অন্যান্য সরকারি ভাতা বন্ধ হয়ে যাওয়ায় এর ওপর নির্ভরশীল বৃদ্ধ, বিধবা, বিকলাঙ্গ সহ বিপুল সংখ্যক মানুষ ভয়ঙ্কর দুর্গতিতে পড়েছেন। এই পরিস্থিতির প্রতিবাদে ও ন্যায্য প্রাপকদের জন্য দ্রুত সরকারি ভাতা চালুর দাবিতে ২৭ আগস্ট ব্যাঙ্গালোরের ফ্রিডম পার্কে এসইউসিআই(সি)-র ডাকে বিক্ষোভ সভা হয়। সভাপতিত্ব করেন দলের জেলা কমিটির সদস্য এন রবি। জেলা সম্পাদক ভি জ্ঞানমূর্তি, জয়ান্না, হেমাবতী সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এক প্রতিনিধিদল রাজস্ব দফতরের কমিশনারের অনুপস্থিতিতে তহশিলদারের কাছে দাবিপত্র পেশ করেন। তাঁরা সমস্যাটির দ্রুত সমাধানের আশ্বাস দেন।