Breaking News

এআইএমএসএস-এর উত্তর দিনাজপুর সম্মেলন

২০ সেপ্টেম্বর রায়গঞ্জে এআইএমএসএস-এর উত্তর দিনাজপুর চতুর্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। নারী নির্যাতনের বিরুদ্ধে, নারীর সমানাধিকার ও মর্যাদার দাবিতে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কমরেডস টুম্পা দাসকে সভাপতি, মাধবী দত্তকে সহ-সভাপতি, শুক্লা বর্মনকে সম্পাদিকা ও নমিতা ঘোষকে কোষাধ্যক্ষ করে নয় জনের জেলা কমিটি গঠিত হয়। মূল বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মাধবী প্রামাণিক, উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য কমরেড বাবলি বসাক ও জেলা নেত্রী কমরেড মাধবীলতা পাল।