Breaking News

খবর

যোগদর্শন

সনাতন শাস্ত্রমতে সত্য, ত্রেতা, দ্বাপর যুগ অতিক্রান্ত হইয়া এ ক্ষণে কলিযুগ চলিতেছে। শাস্ত্রবাক্য মিথ্যা হইবার নহে। কলিযুগে ক’টি অবতার আবির্ভূতও হইয়াছেন এবং প্রবল বেগে বিধর্মী সংহার করিতেও শুরু করিয়াছেন। আজিকার ক’টি অবতারের শত্রু হইতেছে তাহারা, যাহারা খাইতে না পাইয়া, বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙনে ঘর হারাইয়া ‘শুধু দুটি অন্ন খুঁটি কষ্ট ক্লিষ্ট …

Read More »

শহিদ কমরেড সুধাংশু জানাকে চোখের জলে স্মরণ করল মৈপীঠ

২০২০ সালের ৪ জুলাই তৃণমূল দুষ্কৃতী বাহিনীর হাতে নিহত হন দলের দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, মৈপীঠের বিশিষ্ট জননেতা কমরেড সুধাংশু জানা। এলাকায় আম্ফান দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে থানা ঘেরাও করার পরের দিনই এলাকার ও বহিরাগত দুষ্কৃতীদের জড়ো করে তৃণমূল ১৪০টি ঘরে আগুন লাগিয়ে দেয় এবং কমরেড সুধাংশু …

Read More »

ভাতা বাড়ানোর দাবিতে প্রতিবন্ধী ঐক্যমঞ্চের বিক্ষোভ

প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়িয়ে প্রতি মাসে ৫,০০০ টাকা করা, প্রতিবন্ধী হকারদের ট্রেনে এবং স্টেশনে স্বাধীন ভাবে কাজ করতে দেওয়া ও তাদের ওপর দুর্ব্যবহার বন্ধ করা এবং ১০০ পয়েন্ট রস্টারে প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট সংরক্ষিত পদ পুনর্বহাল করা প্রভৃতি দাবিতে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের পক্ষ থেকে ৩ জুলাই কলকাতা কর্পোরেশনের প্রধান কার্যালয়ের …

Read More »

৫ জুলাই বরুণ বিশ্বাস স্মরণ স্মৃতিরক্ষা কমিটির

৫ জুলাই ২০১২। একদল দুষ্কৃতীর গুলিতে প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুন হয়েছিলেন। এখনও সেই খুনের বিচার হয়নি, খুনের ষড়যন্ত্রকারী, মূল অপরাধীরা আজও সাজা পায়নি। ‘বরুণ বিশ্বাস স্মৃতিরক্ষা কমিটি’র পক্ষ থেকে এ দিন তাঁর কর্মক্ষেত্র, কলকাতার মিত্র ইনস্টিটিউশন (মেন) স্কুলের সামনে মাল্যদান ও আলোচনার মধ্য দিয়ে তাঁর সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা …

Read More »

ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া চলবে না, মিছিলে দাবি তুললেন কর্মীরা

রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেট সবচেয়ে বেশি আঘাত হেনেছে মিড ডে মিল কর্মীদের ওপর। সরকার কলকাতা জেলায় মিড ডে মিল রান্না ও পরিবেশনার দায়িত্ব বেসরকারি সংস্থা ইসকনকে দেওয়ার কথা ঘোষণা করেছে। এর ফলে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হাজার হাজার কর্মী কাজ হারানোর আশঙ্কা করছেন। এরই প্রতিবাদে ৩০ জুন প্রবল বৃষ্টি …

Read More »

রামমন্দির কেলেঙ্কারিঃ  ভক্তির ভেকধারীদের অবাধ লুঠতরাজ

তা হলে শুধু ভক্ত হিন্দুদের ভোট টানাই নয়, রামলালাকে সামনে রেখে দেদার লুঠ চালানোটাও ছিল সংঘ পরিবারের অন্যতম লক্ষ্য! অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দান করা কোটি কোটি টাকা প্রণামী সহ সোনা, রুপো, হিরে, জহরতের মতো মূল্যবান সামগ্রী লুঠের ঘটনা হঠাৎ সামনে এসে যাওয়ায় এই সত্য এখন দিনের আলোর মতো স্পষ্ট। অনুদান …

Read More »

দলের পলিটবুরো সদস্য কমরেড রবীন সমাজপতির জীবনাবসান

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর পলিটবুরো সদস্য এবং ঝাড়খণ্ড রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক কমরেড রবীন সমাজপতি ২৬ জুন কলকাতার ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে ২৪ জুন ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। পর দিন অবস্থার অবনতি হওয়ায় …

Read More »

স্বাস্থ্য বাজেটে জনস্বাস্থ্যের উন্নতির দিশা নেই

 এ বছর রাজ্য স্বাস্থ্য বাজেটকে জনমুখী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বিজেপি সরকার। তাদের এই দাবি বাস্তবে কতটা সত্য তা বিচার করে দেখা যাক। প্রথমত, স্বাস্থ্য বাজেটে টাকার অঙ্কে বরাদ্দের ক্ষেত্রে গত বছর বাজেটের তুলনায় সামান্য অর্থ বৃদ্ধি পেলেও টাকার ও মূল্যবৃদ্ধির অবমূল্যায়ন নিরিখে তা বিগত বছরগুলির তুলনায় বাস্তবে কমানো …

Read More »

ওড়িশা এআইডিএসও-র শিবির

৬-৮ জুন, ঘাটশিলায় মার্ক্সবাদ-লেনিনবাদ-কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারা অনুশীলন কেন্দ্রে এআইডিএসও-র ওড়িশা রাজ্য কাউন্সিলের উদ্যোগে তিন দিনের শিক্ষা ও সাংস্কৃতিক শিবির হয়। ওড়িশার বিভিন্ন জেলার ৪৫৬ জন ছাত্র-প্রতিনিধি শিবিরে অংশগ্রহণ করেন। শুরুতে ছাত্রসমাজের সামনে শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রের জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনা করেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক কমরেড শিবাশিস প্রহরাজ। আন্তর্জাতিক বিষয়ক …

Read More »

এআইডিওয়াইও-র  গৌরবময় ৬০ বছর পূর্তিতে যুব মিছিল ও সমাবেশ

অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন (এআইডিওয়াইও) সারা বছরব্যাপী বিভিন্ন যুব আন্দোলন ও কর্মসূচির মাধ্যমে তাদের গৌরবময় ৬০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এর সমাপনী অনুষ্ঠান ২৭ জুন কলকাতায় অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে কলেজ স্কোয়ার থেকে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়। দেশের ২০টি রাজ্য থেকে …

Read More »