Breaking News

ওড়িশা এআইডিএসও-র শিবির

৬-৮ জুন, ঘাটশিলায় মার্ক্সবাদ-লেনিনবাদ-কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারা অনুশীলন কেন্দ্রে এআইডিএসও-র ওড়িশা রাজ্য কাউন্সিলের উদ্যোগে তিন দিনের শিক্ষা ও সাংস্কৃতিক শিবির হয়। ওড়িশার বিভিন্ন জেলার ৪৫৬ জন ছাত্র-প্রতিনিধি শিবিরে অংশগ্রহণ করেন।

শুরুতে ছাত্রসমাজের সামনে শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রের জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনা করেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক কমরেড শিবাশিস প্রহরাজ। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমরেড মণিশংকর পট্টনায়ক মহান সমাজ-সংস্কারক জ্যোতিবা ফুলের দ্বি-শত জন্মবার্ষিকীকে স্মরণ করে সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তাঁর সংগ্রাম নিয়ে আলোচনা করেন।

এসইউসিআই(কমিউনিস্ট)-এর পলিটবুুরো সদস্য কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য বর্তমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মূল্যবান আলোচনা করেন। মহান মার্ক্সবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের লেখা ‘শিক্ষা ও সাংস্কৃতিক সমস্যা সমাধানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি’ এবং ‘সাম্প্রদায়িক সমস্যা প্রসঙ্গে’ বই দুটির উপর ছাত্রদের প্রশ্ন নিয়ে আলোচনা করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ওড়িশা রাজ্য সম্পাদক কমরেড শঙ্কর দাশগুপ্ত। শিবিরে মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনাশ্রিত একটি সিনেমা দেখানো হয় এবং ছাত্র প্রতিনিধিরা বিভিন্ন নাটক-গান-নৃত্যের মাধ্যমে সমাজপ্রগতির ভাবনা তুলে ধরেন।