Breaking News

খবর

শিয়ালদহে উচ্ছেদ নোটিস, হকারদের প্রতিবাদ

২৯ জুন কর্পোরেশনের তরফে এক নোটিসে বলা হয়, সাত দিনের মধ্যে শিয়ালদহের বিদ্যাপতি সেতুর নিচে স্থায়ী ও অস্থায়ী দোকান সরিয়ে নিতে হবে। হকারদের মধ্যে প্রবল আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আন্দোলনের নামেন হকাররা। সাথে যোগ দেন এলাকার নাগরিক, শিক্ষক এবং অভয়া আন্দোলনের সাথে যুক্ত চিকিৎসক-নার্সেরা। গড়ে ওঠে ‘উচ্ছেদ বিরোধী হকার ও …

Read More »

বাইশহাটা পঞ্চায়েতে দুর্নীতির প্রতিবাদে এসইউসিআই(সি)-র গণডেপুটেশন

তৃণমূল কংগ্রেস পরিচালিত বাইশহাটা গ্রাম পঞ্চায়েত প্রধানের মদতে নজিরবিহীন চুরি, দুর্নীতি, কাটমানি, তোলাবাজি ও স্বজনপোষণের অভিযোগ তুলে এসইউসিআই (কমিউনিস্ট)-এর বাইশহাটা লোকাল কমিটির উদ্যোগে ২৪ জুন পঞ্চায়েতে গণডেপুটেশন দেওয়া হয়। বিপুল সংখ্যক মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের বারুইপুর জেলা সাংগঠনিক কমিটির সম্পাদক কমরেড নিরঞ্জন নস্কর। তিনি …

Read More »

এসআইআর বিরোধী আন্দোলনে বিজেপির হামলা

কোচবিহারঃ এসআইআরে লক্ষ লক্ষ প্রকৃত নাগরিকদের নাম বাদ দেওয়া, অহেতুক হয়রানি ও প্রশাসনিক জটিলতার প্রতিবাদে এবং ট্রাইবুনালে আবেদনকারীদের দ্রুত শুনানির দাবিতে ২ জুলাই ‘ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি’, কোচবিহার ১ ব্লকের উদ্যোগে বিডিও দপ্তরে সাত দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী আক্রমণ চালায়। প্রভাত রায়, জিতেন রায়, …

Read More »

এসপ্ল্যানেডে সভা বন্ধের ফতোয়ার বিরুদ্ধে এস ইউ সি আই (সি)-র প্রতিবাদ

এসপ্ল্যানেড চত্বরে ১৬৩ ধারা জারি করার বিরুদ্ধে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ১ জুলাই এক বিবৃতিতে বলেন, কলকাতার ধর্মতলা চত্বরের বিশাল এলাকা জুড়ে পুলিশ কমিশনার কর্তৃক ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা প্রয়োগ করে সমস্ত ধরনের সভা, মিছিল, …

Read More »

আমৃত্যু বিপ্লবী কমরেড রবীন সমাজপতি –কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধার্ঘ্য

এসইউসিআই(কমিউনিস্ট)-এর কেন্দ্রীয় কমিটির পলিটবুরোর প্রবীণ সদস্য এবং ঝাড়খণ্ড রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক কমরেড রবীন সমাজপতি ৭৭ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত ২৬ জুন কলকাতার ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। দরিদ্র পরিবারের সন্তান কমরেড রবীন সমাজপতি কলকাতার চারুচন্দ্র কলেজে পড়াকালীন ছাত্র সংগঠন এআইডিএসও-র সংস্পর্শে আসেন এবং এই সংগঠনের মাধ্যমে …

Read More »

মূল্যবৃদ্ধি-বেকারির বিরুদ্ধে উত্তরপ্রদেশে ধরনা

ক্রমবর্ধমান বেকারি, মূল্যবৃদ্ধির পাশাপাশি মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকার হরণ করে চলেছে বিজেপি সরকার। এর বিরুদ্ধে ৩০ জুন উত্তরপ্রদেশের জৌনপুরে কালেক্টরেট অফিসের সামনে বিক্ষোভ ও ধরনার ডাক দিয়েছিল এসইউসিআই(সি)। বিভিন্ন এলাকা থেকে বিরাট সংখ্যায় মানুষ এই ধরনায় যোগ দেন। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উদ্দেশে দশ দফা দাবিপত্র কালেক্টরের মাধ্যমে পাঠানো হয়। বক্তব্য …

Read More »

ত্রিপুরায় হাসপাতালের উন্নয়নের দাবি

ত্রিপুরায় পরিকাঠামোর উন্নয়ন না করে আচমকা সরকারি মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার ফলে ওই হাসপাতালে রোগীর ভিড় অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। টিকিট সংগ্রহ থেকে ডাক্তার দেখানো এবং পরীক্ষা-নিরীক্ষায় লম্বা লাইন। রোগীর সংখ্যা অনুপাতে টিকিট কাউন্টার নেই। প্রতিটি বিভাগে ওপিডি-র সংখ্যা কম। রোগীরা বিনা চিকিৎসায় বাড়ি …

Read More »

পাঠকের মতামতঃ হকার উচ্ছেদ

হকার এবং বস্তি উচ্ছেদ চলছে রাজ্য জুড়ে। বিভিন্ন রেল স্টেশনে যাঁরা ছোটখাটো দোকান করে জীবিকা নির্বাহ করেন তাঁদের অনেকেই উচ্ছেদ হয়েছেন, অনেকেই বিরাট উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে জীবিকা অবসানের দিন গুনছেন। উচ্ছেদ হওয়া গরিব বস্তিবাসীরা এই বর্ষাতে মাথার ছাদ হারিয়ে পুরো সংসার সম্পত্তি নিয়ে ছোটদের হাত ধরে কাঁদতে কাঁদতে খোলা আকাশের …

Read More »

পাঠকের মতামতঃ ‘স্মার্ট মিটার’ কাদের জন্য স্মার্ট

স্মার্ট মিটার বিদ্যুৎ গ্রাহকদের সুবিধার জন্য স্মার্ট নয়। গ্রাহকদের পকেট কাটার জন্য এক্কেবারে স্মার্ট। তার মানে বিদ্যুৎ সরবরাহকারীদের জন্য স্মার্ট। পয়সা আগে না ভরলে যেমন স্মার্ট ফোন অচল, তেমন পয়সা আগে না দিলে স্মার্ট মিটার অচল– মানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। অতএব ফেলো কড়ি মাখো তেল। কড়ি ফেললেও তেল কতটা মিলবে, …

Read More »

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিঃ ১৮ কোটি কৃষকের সর্বনাশ করবে, ২১ জুলাই দেশ জুড়ে বিক্ষোভের ডাক কৃষকদের

ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি এক বছরের বেশি স্থগিত থাকার পর ৩ ফেব্রুয়ারি চূড়ান্ত হয়েছে। সংসদে কৃষক বিরোধী, জনবিরোধী এবং কর্পোরেট স্বার্থবাহী বাজেট পেশ হওয়ার ঠিক পর পরই এই চুক্তির খবর দেশবাসী জানতে পেরেছিল। পরিহাসের বিষয়, ভারতের সংসদ অধিবেশন চলাকালীনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির কথা ঘোষণা করেন। এই …

Read More »