Breaking News

নাগরিক সমস্যা নিয়ে পশ্চিম দিল্লিতে সভা

এস ইউ সি আই (সি) পশ্চিম দিল্লি জেলা কমিটির উদ্যোগে ১২ জুলাই শাহ অডিটোরিয়ামে নাগরিক সভা অনুষ্ঠিত হয়৷ বস্তি উচ্ছেদ বন্ধ করা, বিভিন্ন কলোনির আইনি স্বীকৃতি দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশ দূরীকরণ, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, জলনিকাশি ব্যবস্থা উন্নত করা, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা সুসংহত করা প্রভৃতি দাবিতে এই সভায় বক্তব্য রাখেন প্রবীণ অধ্যাপক অপূর্বানন্দ, জেলা কমিটির সদস্য রমেশ পরাশর৷ সংযুক্তির নামে বিভিন্ন সরকারি স্কুল তুলে দেওয়া, নিট সহ নানা পরীক্ষায় দুর্নীতি, মাদক বৃদ্ধি এবং নারী নিরাপত্তার সমস্যা নিয়ে সোচ্চার হন বক্তারা৷