
১২ জুলাই দক্ষিণ ২৪ পরগণায় এআইএমএসএসের বারুইপুর সাংগঠনিক জেলার প্রথম মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ বারাসাত সারদামণি বালিকা বিদ্যালয়ে কমরেড দীপ্তি সরকার মঞ্চে৷ কুলতলী, জয়নগর ও বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে মোট ২৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন৷ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অনন্যা নাইয়া, অবিভক্ত দক্ষিণ ২৪ পরগণার প্রাক্তন সম্পাদক কমরেড মাধবী প্রামাণিক, রাজ্য সম্পাদক কমরেড কল্পনা দত্ত এবং অন্যান্য নেতৃবৃন্দ৷ ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ, খুন এবং রাজ্য ও কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন সংগঠিত করার আহ্বান জানান বক্তারা৷ সবশেষে রাজ্য সম্পাদক কমরেড কল্পনা দত্ত আরএসএস–বিজেপির সাম্প্রদায়িক বিভেদ তৈরির রাজনীতি, প্রতিনিয়ত ঘটে চলা নারী নির্যাতন ও নারীর অসম্মানের চেষ্টা এবং নেতাজি সহ নবজাগরণের মনীষী ও স্বাধীনতা আন্দোলনের নেতাদের ভুলিয়ে দেওয়ার ঘৃণ্য পরিকল্পনার বিরুদ্ধে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমগ্র নারী সমাজকে একত্রিত হয়ে তীব্র লড়াই আন্দোলন সংগঠিত করার আহ্বান জানান৷ কমরেড মৃন্ময়ী শাসমলকে সভাপতি ও কমরেড সীমা পণ্ডাকে সম্পাদক করে ৩০ জন কাডন্সিল সদস্য সহ মোট ৬২ জনের কমিটি গঠিত হয়৷