Breaking News

নিট দুর্নীতির বিরুদ্ধে অনশন আন্দোলনে সংহতি আর্ট ফোরামের

নিট ও নেট পরীক্ষায় ব্যাপক দুর্নীতির প্রতিবাদে এবং প্রশ্ণ ফাঁসের সঙ্গে জডিতদের গ্রেফতার, কঠোর শাস্তি ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিশিষ্ট পরিবেশবিদ সোনম ওয়াংচুক সহ কলেজ–বিশ্ববিদ্যালয়্ ছাত্র–যুবকদের উদ্যোগে দিল্লির যন্তর মন্তরে যে অনশন আন্দোলন চলছে তার প্রতি সংহতি জানিয়ে ‘পূর্ব মেদিনীপুর জেলা আর্ট ফোরাম’–এর উদ্যোগে ১১ জুলাই পূর্ব মেদিনীপুরে মেছেদার শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শিল্প কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়৷ বক্তব্য রাখেন আর্ট ফোরামের কো–র্ডিনেটর স্বপন জানা ও মেডিকেল সার্ভিস সেন্টারের সংগঠক ডাঃ রিজাবুল হোসেন মল্লিক৷ আর্ট ফোরামের পক্ষে  বক্তব্য রাখেন সুকান্ত বর্মন ও পলাশ মাতা৷