Breaking News

খবর

বেলদায় রেল পরিষেবার উন্নতির দাবিতে গণঅবস্থান

পশ্চিম মেদিনীপুরে বেলদা ২৪ নম্বর রেলগেটে ওভারব্রিজ স্থাপনের কাজ অবিলম্বে শুরু, বেলদা লোকাল ট্রেনকে বেলতলা-হাওড়া সরাসরি চালানো, উত্তর ও দক্ষিণ ভারতগামী, দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ, বাঘাযতীন জাজপুর খুরদা রোড ট্রেনটিকে পূর্বের মতো লোকাল ট্রেন হিসাবে চালানো সহ একগুচ্ছ দাবিতে ২৫ জানুয়ারি বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে বেলদা …

Read More »

হোটেলে শিক্ষিকা খুন দুষ্কৃতীদের শাস্তির দাবিতে তমলুকে বিক্ষোভ

পূর্ব মেদিনীপুরে তমলুকের রামতারকে একটি হোটেলে মৃত শিক্ষিকার খুনির দৃষ্টান্তমূলক শাস্তি, ওই হোটেলটি সহ জাতীয় সড়কের ধারে সমস্ত বার, হোটেল ও মদের দোকান বন্ধ করতে ২৮ জানুয়ারি এআইএমএসএস-এর নেতৃত্বে তমলুক থানায় বিক্ষোভ হয়। নেতৃত্ব দেন সংগঠনের জেলা নেত্রী প্রতিমা জানা, পুতুল দোলই, প্রতিমা অধিকারী, সিক্তা মাজী প্রমুখ। ৩০ জানুয়ারি ওই …

Read More »

জেলায় জেলায় পরিচারিকাদের বিক্ষোভ

ঝাড়গ্রামঃ সরকার নির্ধারিত ন্যূনতম বেতন সুনিশ্চিত করা, সবেতন সাপ্তাহিক ছুটি, বিনামুল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে সকল পরিচারিকাকে অন্তর্ভুক্ত করার জটিলতা দূর করা, এক মাসের বেতন বোনাস হিসাবে দেওয়া, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সম্মানজনক পরিবেশ সুনিশ্চিত করা, মাতৃত্বকালীন ছুটি, তামিলনাড়ু সরকারের মতো এ রাজ্যেও পরিচারিকাদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ সহ ৯ দফা দাবিতে …

Read More »

এসআইআর হয়রানিঃ জেলায় জেলায় বিক্ষোভ

মুর্শিদাবাদঃ এসআইআর-এর শুনানির নামে মানুষের হয়রানি, ভাষা ও ধর্মের কারণে পরিযায়ী শ্রমিকদের হত্যার প্রতিবাদে এবং জনজীবনের বিভিন্ন দাবি নিয়ে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় এস ইউ সি আই (সি) দলের পক্ষ থেকে ৩০ জানুয়ারি বিডিও দফতরে বিক্ষোভ দেখানো হয় ও ডেপুটেশন দেওয়া হয়। এদিন হরিহরপাড়া বাজারে ১৯৯২ সালে পুলিশের গুলিতে নিহত সপ্তশহিদ …

Read More »

পাঠকের  মতামতঃ ব্যাঙ্ক বেসরকারিকরণ ও গ্রাহক স্বার্থ

‘পুঁজিপতিদের ঋণ মকুব করতে ব্যাঙ্কে সুদের হার কমানো হচ্ছে’ শীর্ষক নিবন্ধ (গণদাবী, ৭৮ বর্ষ, ২২ সংখ্যা, ৯-১৫ জানুয়ারি ২০২৬) প্রসঙ্গে কয়েকটি কথা। প্রথম কথা, নিবন্ধের বিষয়বস্তুর সঙ্গে শিরোনাম ঠিক সামঞ্জস্যপূর্ণ নয় বলে আমার মনে হয়েছে। এ ক্ষেত্রে ‘পুঁজিপতিদের ঋণ মকুব করতে ব্যাঙ্কের গ্রাহক এবং কর্মচারীদের উপর আঘাত হানা হচ্ছে’ কিংবা …

Read More »

নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের দায় সরকার ও শাসক দলেরই

আনন্দপুর বাইপাসের নাজিরাবাদে ২৬ জানুয়ারি রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে এসইউসিআই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ২৮ জানুয়ারি এক বিবৃতিতে বলেন, ‘ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৮ জন মৃতের দেহাংশ উদ্ধার ও এখনও পর্যন্ত ২৩ জনের নিখোঁজের ঘটনায় রাজ্যবাসী স্তম্ভিত। সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের মৃত্যুর আশঙ্কাই স্পষ্ট হচ্ছে। এই …

Read More »

অগ্নিকাণ্ডঃ দলের বিক্ষোভ

নরেন্দ্রপুরঃ নাজিরাবাদের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২৫ জনের বেশি শ্রমিকের অকালমৃত্যুর প্রতিবাদে ৩০ জানুয়ারি দলের সোনারপুর, গড়িয়া এবং রাজপুর-হরিনাভি ইউনিটের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় ডেপুটেশন দেওয়া হয়। নেতৃত্ব দেন কমরেড মিহির রায়, কমরেড মিনতি মিত্র, কমরেড চয়নিকা হাতি। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার দায়িত্ব …

Read More »

নাজিরাবাদঃ ঘটনাস্থলে সিপিডিআরএস প্রতিনিধিরা

নাজিরাবাদে বেসরকারি সংস্থার গুদামে ২৬ জানুয়ারি রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও মর্মান্তিক মৃত্যুর ঘটনার় তথ্যানুসন্ধানে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস-এর প্রতিনিধিদল ২৯ জানুয়ারি ঘটনাস্থল পরিদর্শনে যান। তাঁরা ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে দেখা করে তথ্য সংগ্রহ করেন। সংগঠনের পক্ষ থেকে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সহায়তা প্রদানের দাবি …

Read More »

নাজিরাবাদ অগ্নিকাণ্ডে শ্রমিকমৃত্যুর প্রতিবাদে এআইইউটিইউসি-র বিক্ষোভ

নরেন্দ্রপুর থানায় নাজিরাবাদের গুদামে আগুনে পুড়ে কমপক্ষে ২৬ জন শ্রমিকের মৃত্যু ও বহু শ্রমিকের নিখোঁজ থাকার মর্মান্তিক ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মৃতদের পরিবারগুলিকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, একজনকে চাকরি এবং আহতদের ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, কোনও শ্রমিককে উপযুক্ত নিরাপত্তা ছাড়া কাজ না করানো সহ ৪ দফা দাবিতে ২৯ …

Read More »

এআইডিওয়াইও-র উদ্যোগে মালদায় গণস্বাক্ষর অভিযান

বেকারত্ব, চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে ৫ মার্চ রাজ্যপালের কাছে স্বাক্ষর সহ দাবিপত্র পেশ করতে চলেছে যুব সংগঠন এআইডিওয়াইও। এই উপলক্ষে মালদার হরিশ্চন্দ্রপুর শহিদ মোড়ে গণস্বাক্ষর অভিযান হয়। নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অশোক মাইতি, মালদা জেলা কমিটির …

Read More »