Breaking News

খবর

নির্বাচনে বুর্জোয়া পার্লামেন্টারি রাজনীতির মুখোশ খুলে দেওয়াই বিপ্লবীদের উদ্দেশ্য—শিবদাস ঘোষ

যত দিন বিপ্লব না হয়, জনতা ইলেকশন চাক বা না চাক, পছন্দ করুক আর নাই করুক, ভাল লাগুক, মন্দ লাগুক, জনতাকে টেনে আনা হয়, জনতা এসে যায়। বিপ্লব মানে হল, যখন জনতা বুঝে ফেলেছে ইলেকশনের প্রয়োজনীয়তা নেই, যখন সকলে এই চেতনার ভিত্তিতে সংগঠিত হয়ে গেছে এবং সংগঠিত ভাবে ইলেকশন বর্জন …

Read More »

ধর্ষণে শীর্ষে বিজেপি শাসিত রাজ্যঃ অমিত শাহরা দিচ্ছেন নারী সুরক্ষার গ্যারান্টি!

সমাজমাধ্যমের আঙিনায় হেঁটে বেড়ালে আজও চোখে পড়ে যাচ্ছে ভাইরাল হওয়া সেই বীভৎস ভিডিও। ক্রন্দনরত এক তরুণীকে পিছন দিক থেকে গলা চেপে ধরে হাঁটিয়ে নিয়ে চলেছে এক যুবক। মেয়েটির জামাকাপড় ছেঁড়া। পিছনের যুবকটি জান্তব উল্লাসে অশালীনভাবে হাত দিয়ে চেপে ধরেছে মেয়েটির শরীর। এই দুজনকে চারিদিক থেকে ঘিরে রয়েছে আরও বহু মানুষ– …

Read More »

 ভোটের প্রচারে ধর্মের অপপ্রয়োগ বিপদটা কোথায়

ভোটের প্রচারে ধর্মের অপপ্রয়োগ উত্তরোত্তর বেড়েই চলেছে। মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে। ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী, মনমোহন সিং থেকে রাহুল গান্ধী সহ কংগ্রেসের সব তাবড় নেতারা পুজো অনুষঙ্গেই ভোট প্রচার করেছেন। একই পথে হেঁটেছেন বাজপেয়ী থেকে আডবানি, নরেন্দ্র মোদির মতো বিজেপি নেতারাও। প্রচারের ফাঁকে …

Read More »

গ্রেপ্তার কৃষক নেতা প্রবল বিক্ষোভ ওড়িশা জুড়ে

ওড়িশার কেওনঝড় জেলার পাটানা ব্লকের যমুনাপোশী গ্রাম এখন কৃষক আন্দোলনে উত্তাল। এখানে মেগাস্টিল প্ল্যান্ট তৈরির জন্য জিন্দাল গোষ্ঠী ও পস্কো কোম্পানির সঙ্গে চুক্তি করেছিল পূর্বতন বিজু জনতা দল (বিজেডি) সরকার। এই গ্রামের উর্বর জমি সেচসেবিত এবং বহুফসলি। গ্রামের মানুষের দাবি, স্টিল প্ল্যান্ট এখানে তৈরি না করে জেলার অকৃষিযোগ্য পতিত জমিতে …

Read More »

ছত্তিশগড়ে এনআরএলএম ক্যাডার ইউনিয়নের বিক্ষোভ

ছত্তিশগড়ে এআইইউটিইউসি অনুমোদিত এনআরএলএম সক্রিয় মহিলা সংঘ এবং কৃষিসখী-পশুসখী সংঘের ডাকে ১৯ ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে ধর্মঘট চালাচ্ছেন কর্মীরা। কাঙ্কেরে ১৬ মার্চ কর্মীরা বিশাল মিছিল করে জেলাশাসকের দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেন। এ দিন থেকে কাঙ্কেরে লাগাতার ধরনা শুরু করেছেন কর্মীরা। এনআরএলএম কর্মীরা নিজেদের দাবিদাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছেন। …

Read More »

৬ বছরে ৪০০ শতাংশ সম্পদ বৃদ্ধি মাত্র পাঁচটি পরিবারের

মোদি রাজত্ব ধনী-দরিদ্রে ফারাককে সীমাহীন করে তুলেছে। হাতে গোনা কিছু অতি ধনীর হাতে কল্পনাতীত পরিমাণ সম্পদ জমা হয়েছে। এমন তথ্যই উঠে এল সেন্টার ফর ফিনান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটির পক্ষ থেকে ১ এপ্রিল প্রকাশিত ‘ওয়েলথ ট্র্যাকার ইন্ডিয়া ২০২৬’ রিপোর্টে। এই তথ্য অনুযায়ী ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে দেশের সবচেয়ে ধনী পাঁচ জনের সম্পদের …

Read More »

চা-বাগান শ্রমিকরা কি শুধুই ভোটার!

ভোটের দামামা বাজতেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের অ্যাজেন্ডায় চা-শ্রমিকদের জীবন-মানের উন্নয়নের ঘোষণা করে পাতার পর পাতা বিজ্ঞাপন দিয়েছে। ‘পিএমটি ওর্য়ার্কার ইনসেনটিভ স্কিম’-এ চা শ্রমিকদের উন্নয়নের লক্ষে্য আবাসন ও জমির অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। রাজ্য সরকার ‘চা সুন্দরী’ প্রকল্পের মাধ্যমে চা শ্রমিকদের পাকা বাড়ি প্রদান ও ন্যূনতম …

Read More »

পুলিশি হয়রানি বন্ধের দাবিতে মোটরভ্যান চালকদের বিক্ষোভ মেদিনীপুরে

এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের ডাকে ১০ মার্চ পূর্ব মেদিনীপুর পুলিশ সুপার ও জেলাশাসক দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন সংগঠিত হয়। দাবি ছিল– জাতীয় এবং রাজ্য সড়কে মোটরভ্যান চলাচল অব্যাহত রাখা, পুলিশি হয়রানি বন্ধ করা, সরকারি লাইসেন্স প্রদান এবং মোটরভ্যান চালকদের পরিবহণ শ্রমিকের স্বীকৃতি। সহস্রাধিক মোটরভ্যান চালকের মিছিল নিমতৌড়ি …

Read More »

বনাঞ্চল ধ্বংস বন্ধের দাবিতে স্মারকলিপি

‘আন্তর্জাতিক অরণ্য দিবস’ (২১ মার্চ) উপলক্ষে অরণ্য ধ্বংস বন্ধ এবং জীবন-জীবিকা-সংস্কৃতি সহ সর্বক্ষেত্রে জঙ্গলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ও জঙ্গলের উপর নির্ভরশীল অরণ্যের অতন্দ্র প্রহরী আদিবাসী, পরম্পরাগত অরণ্যবাসী ও গরিব মানুষের সমস্যা নিয়ে ২৪ মার্চ ‘অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি’ (এআইজেএএসসি)-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালকে …

Read More »

৯০০টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বাড়াল মোদি সরকার, প্রত্যাহারের দাবি সার্ভিস ডক্টর্স ফোরামের

যুদ্ধের অজুহাত তুলে প্রতি বছরের মতো এ বছরেও ১ এপ্রিল থেকে ওষুধের দাম বাড়ানোর বন্দোবস্ত করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ওষুধ কোম্পানিগুলিকে ৯০০টি অত্যাবশ্যকীয় ওষুধের হোলসেল প্রাইস ইনডেক্স ০.৬৫ শতাংশ বাড়ানোর অনুমতি দিয়েছে। এর ফলে নানা অত্যাবশ্যকীয় ওষুধ সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের দাম বাড়বে। …

Read More »