Breaking News

অন্য রাজ্যের খবর

আসামে ভয়াবহ বন্যা গোদি মিডিয়ার নির্লজ্জ নীরবতা

আসামকে বন্যামুক্ত করার অমিত শাহের প্রতিশ্রুতি আবার একটি প্রতারণা বলে প্রমাণ হল। এ বারের বন্যায় আসামে সাতটি জেলা বন্যাকবলিত। তার মধ্যে শিবসাগর ও চড়াইদেও জেলা দুটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত। বিগত ৬০ বছরে এত ভয়াবহ বন্যা আসামের মানুষ দেখেনি। নাগাল্যান্ডে মেঘভাঙা বৃষ্টি থেকে জলোচ্ছ্বাস এসে শিবসাগর ও অন্য জেলাগুলিতে ঘর ভেঙেছে, মানুষ …

Read More »

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, এসইউসিআই(সি)-র বিক্ষোভ ত্রিপুরায়

খাদ্যদ্রব্য সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ব্যাপক মূল্যবৃদ্ধি ঘটছে। বিদ্যুতের মাশুল বৃদ্ধি, পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস, পাইপ লাইন গ্যাস ও জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধিতে রাজ্যের রুজি-রোজগারহীন লক্ষ লক্ষ মানুষের বেঁচে থাকার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। ত্রিপুরার বিজেপি সরকার জনগণকে রক্ষা করতে কোনও পদক্ষেপ গ্রহণ করছে না। এই অবস্থায় এস ইউ সি আই (কমিউনিস্ট) …

Read More »

নাগরিক সমস্যা নিয়ে পশ্চিম দিল্লিতে সভা

এস ইউ সি আই (সি) পশ্চিম দিল্লি জেলা কমিটির উদ্যোগে ১২ জুলাই শাহ অডিটোরিয়ামে নাগরিক সভা অনুষ্ঠিত হয়৷ বস্তি উচ্ছেদ বন্ধ করা, বিভিন্ন কলোনির আইনি স্বীকৃতি দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশ দূরীকরণ, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, জলনিকাশি ব্যবস্থা উন্নত করা, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা সুসংহত করা প্রভৃতি দাবিতে এই সভায় বক্তব্য রাখেন …

Read More »

বিজেপি সরকারের কুশাসনের বিরুদ্ধে মধ্যপ্রদেশে বিক্ষোভ

বিজেপি সরকার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পানীয় জল, পরিবহণ, খাদ্য সরবরাহ সহ মানুষের বেঁচে থাকার অত্যাবশ্যকীয় পরিষেবাগুলিকে ক্রমাগত বেসরকারি হাতে বেচে দিচ্ছে, মূল্যবৃদ্ধির ধাক্কায় সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত, একের পর এক পরীক্ষায় প্রশ্ণ ফাঁসের ফলে ছাত্রদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে৷ বস্তিবাসী, হকারদের নির্বিচার উচ্ছেদের ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা ধ্বংস …

Read More »

স্মার্ট মিটার বসিয়ে হয়রানির শিকার গ্রাহকরাঃ বিক্ষোভ ত্রিপুরায়

ত্রিপুরায় বিদ্যুৎ পরিষেবার মান দিন দিন নিচের দিকে নামছে। গ্রাহকদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে প্রিপেড স্মার্ট মিটার বসানো হচ্ছে। বার বার সার্ভার ডাউন হওয়ার ফলে গ্রাহকরা রিচার্জ করতে পারছেন না। ফলে এই তীব্র গরমে গ্রাহকরা বিদ্যুৎবিহীন অবস্থায় নাজেহাল হচ্ছেন। বহু পরিবারে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ যন্ত্রণায় ছটফট করছে। অন্য …

Read More »

আসাম-মেঘালয় সীমান্তে সাম্প্রদায়িক উত্তেজনা এস ইউ সি আই (সি)-র আসাম রাজ্য কমিটির গভীর উদ্বেগ

আসাম-মেঘালয় সীমান্তে গারো পাহাড় জেলার অন্তর্গত চিবিনাং বাজারে মেঘালয় পুলিশের গুলিতে দু’জন ব্যক্তি নিহত এবং কয়েক জন আহত হয়েছেন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের আসাম রাজ্য কমিটির সম্পাদক কমরেড চন্দ্রলেখা দাস গত এপ্রিল মাসেই একটি বিবৃতি দেন। তিনি বলেন, ওয়েস্ট গারো হিল ডিস্ট্রিক্ট …

Read More »

বিজেপি সরকারের অপদার্থতাতেই দিল্লিতে একের পর এক অগ্নিকাণ্ড

অগ্নি নিরাপত্তার নিয়ম-কানুনকে তুড়ি মেরে উড়িয়ে দিনের পর দিন ধরে রমরমিয়ে চলছে হোটেল ব্যবসা। দিল্লিতে ক্ষমতাসীন বিজেপি সরকারের পুলিশ-প্রশাসন চোখেও দেখে না, কানেও শোনে না। পরিণামে গত ৩ জুন আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হল ২১ জনের। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত ও আহতদের মধ্যে রয়েছেন চিকিৎসা করাতে দিল্লিতে আসা বেশ …

Read More »

বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ম্লান করার ষড়যন্ত্র

মধ্যপ্রদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলির অন্যতম বরকতউল্লা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাগদেবী ভোজপাল বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। এর তীব্র বিরোধিতা করেছেন শিক্ষা আন্দোলনের নেতা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণকান্তি নস্কর। তিনি বলেন, নাম বদলের এই সিদ্ধান্ত দেশের স্বাধীনতা সংগ্রামের শহিদ বিপ্লবীদের এবং স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে ম্লান …

Read More »

ত্রিপুরায় বিদ্যুতের দাম বৃদ্ধির বিরুদ্ধে গ্রাহক বিক্ষোভ

ত্রিপুরায় বিদ্যুৎ দপ্তর টিএসইসিএল কোনও রকম বিজ্ঞপ্তি ছাড়াই মে মাস থেকে বিদ্যুতের মাশুল, ফিক্সড চার্জ, ডিউটি চার্জ বাড়িয়ে দিয়েছে। ফলে প্রতিটি গ্রাহককে বইতে হচ্ছে বাড়তি আর্থিক বোঝা। ত্রিপুরার মতো একটি প্রান্তিক রাজ্যে এমনিতেই বিরাট সংখ্যক মানুষ দারিদ্রসীমার নিচে বাস করেন। পেট্রল-ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে জনজীবন এমনিতেই …

Read More »

সংযুক্তিকরণের নামে স্কুল তুলে দেওয়া রুখে দিলেন বেঙ্গালুরুর মানুষ

কর্ণাটকের কংগ্রেস সরকার সম্প্রতি ‘কেপিএস চুম্বক নীতি’র অধীনে স্কুল সংযুক্তিকরণের উদ্যোগ নিয়েছে। তাদের লক্ষ্য রাজ্যের ৪০ হাজারেরও বেশি সরকারি স্কুলকে যুক্ত করে কয়েকটি কেপিএস চুম্বক স্কুলের অধীনে নিয়ে আসা। এর বিরুদ্ধে গত ছ’মাস ধরে রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তুলছে এআইডিএসও এবং সেভ পাবলিক এডুকেশন পিপলস কমিটি। ওই প্রকল্প অনুযায়ী রামনগর …

Read More »