Breaking News

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, এসইউসিআই(সি)-র বিক্ষোভ ত্রিপুরায়

খাদ্যদ্রব্য সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ব্যাপক মূল্যবৃদ্ধি ঘটছে। বিদ্যুতের মাশুল বৃদ্ধি, পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস, পাইপ লাইন গ্যাস ও জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধিতে রাজ্যের রুজি-রোজগারহীন লক্ষ লক্ষ মানুষের বেঁচে থাকার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। ত্রিপুরার বিজেপি সরকার জনগণকে রক্ষা করতে কোনও পদক্ষেপ গ্রহণ করছে না। এই অবস্থায় এস ইউ সি আই (কমিউনিস্ট) ২০ জুলাই ওরিয়েন্ট চৌমূহনীতে বিক্ষোভ দেখায়। দাবি ওঠে– অত্যাবশ্যকীয় পণ্যের কালোবাজারি, মজুতদারি বন্ধ করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে, গ্রাম-পাহাড়ে শ্রমজীবী মানুষের ন্যূনতম ১০০ দিনের কাজের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে, আসাম-আগরতলা সড়ক, ধর্মনগর কৈলাশহর কমলপুর আগরতলা এই বিকল্প সড়ক সহ রাজ্যের সমস্ত রাস্তা অবিলম্বে মেরামত করে চলাচলের যোগ্য করতে হবে, বর্ধিত বিদ্যুৎ মাশুল, ফিক্সড চার্জ, ফুয়েল চার্জ ও ডিউটি চার্জ প্রত্যাহার করতে হবে এবং স্মার্ট মিটার বাতিল করতে হবে।

বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য সাংগঠনিক কমিটির সদস্য মলিন দেববর্মা এবং সম্পাদক অরুণ ভৌমিক।