
সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, কলকাতার পর নদিয়া জেলায় মিড-ডে মিল প্রকল্প ইসকনের হাতে তুলে দেওয়া হবে। এর পর সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়ন এডিএম এবং জেলা পরিষদ দপ্তরে স্মারকলিপি দেয়। প্রবল রোদ উপেক্ষা করে শতাধিক মিড-ডে মিল কর্মীর স্লোগানে মুখরিত হয় কৃষ্ণনগর শহর। ইউনিয়নের দাবি, বছরে ১০ মাস নয় ১২ মাসের ভাতা, সরকারি কর্মচারীর স্বীকৃতি, অবসরকালীন পাঁচ লক্ষ টাকা ভাতা দিতে হবে। বেসরকারি সংস্থা ইসকনের হাতে মিড-ডে মিল প্রকল্প তুলে দেওয়া চলবে না। ডেপুটেশনে নেতৃত্ব দেন এআইইউটিইউসি-র জেলা সভাপতি কমরেড দীপক চৌধুরী, সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের জেলা নেত্রী বাতশোভা বেগম ও সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের কল্যানী ব্লক কমিটির উপদেষ্টা দেবাশীষ ব্যানার্জী।