Breaking News

অন্য রাজ্যের খবর

আন্দোলনের চাপে পিএমশ্রী প্রকল্প স্থগিত কেরালায়

পিএমশ্রী প্রকল্পটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্ভাবিত একটি প্রকল্প– প্রাইম মিনিস্টার প্রোজেক্ট ফর রাইজিং ইন্ডিয়া। এই প্রকল্পটি আনার মূল উদ্দেশ্য হল, কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি-২০০০ কার্যকর করা। এই উদ্দেশ্যে সরকার বিভিন্ন রাজ্যের প্রতিটি ব্লক থেকে দুটি করে স্কুল বেছে নিয়ে সাড়ে চোদ্দ হাজারের মতো বিশেষ ধরনের স্কুল গড়ে তুলবে। স্কুলগুলি হবে, পুরোপুরি …

Read More »

সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবার দাবিতে ত্রিপুরায় বিক্ষোভ

পশ্চিম ত্রিপুরা জেলার আইজিএম হাসপাতাল, মহকুমা হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি বহু সমস্যায় জর্জরিত। রেফারেল ও জেলা হাসপাতাল হওয়া সত্তে্বও আইজিএম-এ রোগীদের নাম লেখানোর কাউন্টার প্রায়ই বন্ধ থাকে। সব ধরনের হাসপাতালেই ডাক্তার ও নার্সের ব্যাপক অভাব। অনেকগুলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কোনও ডাক্তারই নেই। অপরিচ্ছন্নতা, পানীয় জল ও প্রয়োজনীয় আলো-পাখার অভাবে হাসপাতালগুলি ভুগছে। …

Read More »

ব্যাঙ্গালোরে দক্ষিণ ভারত বিদ্যুৎ গ্রাহক কনভেনশন

কর্ণাটকের ব্যাঙ্গালোরে ২৬ অক্টোবর অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের দক্ষিণ ভারত জোনাল কনভেনশন। গান্ধী ভবনে অনুষ্ঠিত এই কনভেনশনে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ূ, পুদুচেরি রাজ্য থেকে পাঁচ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ঘোষ। তিনি বলেন, কেন্দ্রীয় বিদ্যুৎ বিলের মাধ্যমে গ্রাহকদের অধিকার হরণ করার …

Read More »

কেরালায় আশাকর্মীদের আন্দোলনে সিপিএম সরকারের আক্রমণ

শ্রমজীবী মানুষের আন্দোলনে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন কেরালার আশাকর্মীরা। আশাকর্মী এই নামটা এখন গোটা ভারতবর্ষেই পরিচিত। এঁরা গ্রামে-শহরে স্বাস্থ্যপরিষেবার অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত। গ্রামে-গঞ্জে ঘুরে ঘরে ঘরে গিয়ে প্রসূতি মা সহ সাধারণ মানুষের অসুস্থতায় পরিষেবা দিয়ে থাকেন এঁরা। পশ্চিমবঙ্গে এই আশাকর্মীরা বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে জনগণের কাছে পরিচিতি লাভ করেছেন। …

Read More »

ত্রিপুরায় ছাত্র আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ

দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ির রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বোর্ড পরীক্ষার আগেই দুই শিক্ষকের বদলির প্রতিবাদে আন্দোলন করে। আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর নির্মম ভাবে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের অমানবিক আচরণের প্রতিবাদে ২৪ অক্টোবর এআইডিএসও ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে ডিরেক্টর জেনারেল অফ পুলিশের উদ্দেশে স্মারকলিপি দেওয়া হয়। দাবি জানানো হয়– শান্তিপূর্ণ ন্যায়সঙ্গত …

Read More »

ভেজাল সিরাপে শিশুমৃত্যু মধ্যপ্রদেশে

‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’– বলে গলা ফাটানো নরেন্দ্র মোদিজির দল বিজেপি শাসিত রাজ্যগুলোতে সমস্ত রকম দুর্নীতি ও জালিয়াতি চরম আকার ধারণ করেছে। এর মধ্যে সব থেকে ভয়াবহ বোধহয় জাল ও দূষিত ওষুধের রমরমা কারবার। গত সেপ্টেম্বরে আর এক ‘ডবল ইঞ্জিন’ রাজ্য মধ্যপ্রদেশে, ছিন্দওয়াড়া জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দে্র অতিরিক্ত …

Read More »

কেরালায় সরকারি কলেজে এআইডিএসও-র জয়

সম্প্রতি কেরালার কালিকট বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মালাপ্পুরম জেলার থুনচান মেমোরিয়াল সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে এআইডিএসও-র রাজ্য কাউন্সিল সদস্য এবং কলেজ ইউনিটের সভাপতি অ্যালান এম এস ছাত্রসংসদের চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। কমরেড অ্যালান মোট ৮১৭ ভোটের মধ্যে ৫১৪টি ভোট পেয়ে এসএফআই প্রার্থীকে পরাজিত করেছেন। শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্বের চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরে এই নির্বাচনে …

Read More »

ব্যাঙ্ককর্মীদের ছাঁটাইয়ে বেঙ্গালুরুতে বিক্ষোভ

আইসিআইসিআই ব্যাঙ্কের কর্মীদের অন্যায় ছাঁটাইয়ের ধারা অব্যাহত। শো কজ, চার্জশিট, ডোমেস্টিক এনকোয়ারি, সেল্ফ ডিফেন্স প্রভৃতি আইনানুগ পদক্ষেপগুলি এড়িয়ে আইসিআইসিআই কর্তৃপক্ষ যেভাবে কর্মীদের প্রতিনিয়ত ছাঁটাই করছে তার বিরুদ্ধে গর্জে উঠেছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম। কলকাতা, দিল্লির পর বেঙ্গালুরুতেও প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল। ২২ আগস্ট শহরের ফ্রিডম পার্কে ব্যাঙ্ককর্মী সহ …

Read More »

মন্দিরে শত শত নারীর রহস্যমৃত্যু, নিরপেক্ষ তদন্তের দাবি এসইউসিআই(সি)-র

কর্ণাটকের বেলতাঙ্গাদি তালুকের প্রখ্যাত এক ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে দুই দশক ধরে ধারাবাহিক অভিযোগ উঠছিলই। সম্প্রতি দুই অল্পবয়সী মেয়ে অনন্যা ভাট ও সৌজন্যার মৃত্যুরহস্যের তদন্ত শুরু হলেও কোনও সমাধানে পৌঁছনো বা অপরাধীদের চিহ্নিত করা যাচ্ছিল না। এই রকম পরিস্থিতিতে ওই ধর্মপ্রতিষ্ঠানের এক কর্মচারী অভিযোগ করেন, তিনি শত শত অল্পবয়সী ও …

Read More »

বিজেপিশাসিত উত্তরপ্রদেশে ১০,৭৮৪টি প্রাইমারি স্কুল বিলুপ্তির পথে

উত্তরপ্রদেশের বিদ্যালয় শিক্ষার ডিরেক্টর জেনারেল কাঞ্চন ভার্মা সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, রাজ্যের ১ লাখ ৩২ হাজার সরকারি স্কুলের মধ্যে ১০,৭৮৪টি প্রাইমারি স্কুল অন্য স্কুলের সঙ্গে মিশে যাচ্ছে। কেন এতগুলি স্কুলের বিলুপ্তি? মূলত ছাত্রসংখ্যা কমে যাওয়া এবং দুর্বল পরিকাঠামোর জন্যই এই স্কুলগুলিকে নিকটতম বড় স্কুলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে বলে …

Read More »