Breaking News

আসাম বিধানসভা নির্বাচনে ৪২ আসনে লড়ছে এসইউসিআই(সি)

৯ এপ্রিল আসাম বিধানসভা নির্বাচন। এস ইউ সি আই (কমিউনিস্ট) দল এই নির্বাচনে ৪২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। দলের রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস বলেন,

রাজ্যের জনজীবনের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে সব ধরনের জিনিসের মারাত্মক মূল্যবৃদ্ধি, তীব্র বেকার সমস্যায় রাজ্যের সাধারণ শ্রমজীবী মানুষ আজ জর্জরিত। বিজেপি জোট বা কংগ্রেস জোটের বক্তব্যে জনজীবনের সংকট সমাধানের কোনও দিশা নেই।

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর স্পষ্ট বক্তব্য, শুধু গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই জনগণের কিছু দাবি আদায় করা সম্ভব। তাই পুঁজিপতি শ্রেণির অর্থে ও প্রচারে লালিত-পালিত বিজেপি ও কংগ্রেস জোটকে পরাস্ত করে রাজ্যের প্রকৃত বাম-গণতান্ত্রিক আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রাথ¹দের ভোট দেওয়ার আবেদন জানান তিনি।

।। বিধানসভা কেন্দ্র ও প্রার্থীদের নাম ।।

কাছাড়

১) শিলচর – ভবতোষ চক্রবর্তী

২) ধলাই – গৌর চন্দ্র দাস

৩) উদারবন্দ–দিলিপ কুমার রী

৪) বড়খলা– শম্পা দে

৫) সোনাই– অঞ্জন কুমার চন্দ

৬) কাটিগড়া– হিল্লোল ভট্টাচার্য

করিমগঞ্জ

৭) করিমগঞ্জ (নর্থ)– অরুণাংশু ভট্টাচার্য

৮) করিমগঞ্জ (সাউথ)– রূপশ্রী গোস্বামী

৯) রামকৃষ্ণনগর– সঞ্চিতা শুক্ল

১০) পাথারকান্দি– বিজিত কুমার সিনহা

হাইলাকান্দি

১১) হাইলাকান্দি– ময়ুখ ভট্টাচার্য

১২) আলগাপুর– আলতাফ হুসেইন মজুমদার

গোয়ালপাড়া

১৩) গোয়ালপাড়া (পশ্চিম)– মৃত্যুঞ্জয় রাভা

১৪) গোয়ালপাড়া (পূর্ব)– মহিবুল ইসলাম

১৫) জলেশ্বর– সাইফুল ইসলাম

ধুবুড়ী

১৬) ধুবুড়ী–সাহানা আখতার

১৭) বীরসিং-জরুয়া– আব্দুস সবুর মিয়া

দক্ষিণ শালমারা– মানকাচর

১৮) মানকাচর– শহিদুর আলম

বঙ্গাইগাঁও

১৯) বঙ্গাইগাঁও–প্রণীতা বর্মন

২০) সৃজনগ্রাম– হানিফ আলি শেখ

বড়পেটা

২১) চেঙ্গা– জহিরুল ইসলাম

২২) পাকা বেতবাড়ি– হালিমা খাতুন

নলবাড়ি

২৩) নলবাড়ি– কেনেডি পেগু

২৪) বরক্ষেত্রী– মুনীন্দ্র দলে

২৫) টিহু– প্রমোদ ভাগবতী

কামরূপ (গ্রাম্য)

২৬) কমলপুর– শিশির কাকতি

২৭) সমরীয়া– দিলোওয়ারা হুসেইন

তামুলপুর

২৮) গোরেশ্বর – কবিন বড়ো

দরং

২৯) মঙ্গলদৈ– অজিত আচার্য

৩০) সিপাঝাড়– মুন ডেকা

ওদালগুড়ি

৩১) টংলা– জিতেন্দ্র চলিহা

৩২) ভেরগাঁও – স্বর্ণলতা চলিহা

শোণিতপুর

৩৩) তেজপুর– নয়নমণি চৌধুরী

৩৪) বড়ছলা– চম্পা কুম¹

লক্ষীমপুর

৩৫) লক্ষীমপুর– বিরীঞ্চি পেগু

৩৬) রঙানদী– হেমকান্ত মিরি

৩৭) ঢকুয়াখানা– জ্যোতিকা দলে

ধেমাজি

৩৮) ধেমাজি– লিলি দলে

ডিব্রুগড়

৩৯) নাহারকাটিয়া– মহেন্দ্র ধাদুমীয়া

যোরহাট

৪০) যোরহাট– হেমন্ত পেগু

মাজুলী

৪১) মাজুলী– ভাইটি রিছং

নগাঁও

৪২) নগাঁও বটদ্রবা– বর্ণালী শর্মা