Breaking News

অন্য রাজ্যের খবর

দলের হরিয়ানা রাজ্য সম্পাদককে গৃহবন্দি করল বিজেপি সরকার

হরিয়ানার বিজেপি মুখ্যমন্ত্রী নায়েব সিং সৈনী রেওয়ারি শহরে আসবেন। পাছে তাঁর বিরুদ্ধে মানুষ বিক্ষোভ দেখায়, সেই ভয়ে এসইউসিআই(সি) দলের হরিয়ানা রাজ্য সম্পাদক রাজেন্দ্র সিংকে ৬ সেপ্টেম্বর ভোরবেলা গৃহবন্দি করল পুলিশ। এই নিয়ে ছ-বার পুলিশ তাঁকে গৃহবন্দি করে রাখল। এর আগে প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর রেওয়ারি শহরে এলেই তাঁকে …

Read More »

পাঞ্জাবি বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের জয়

পাতিয়ালায় পাঞ্জাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে হোস্টেলের চার্জ এবং বিভিন্ন কোর্সে বিপুল পরিমাণ ফি বৃদ্ধির ঘোষণা করে। হোস্টেলগুলির অবস্থাও অত্যন্ত শোচনীয়। বর্ধিত ফি প্রত্যাহার ও অন্যান্য দাবিতে এআইডিএসও সহ ৯টি বাম ছাত্র সংগঠন আন্দোলনে নামে ও অবশেষে তা জয়যুক্ত হয়। কমিটির উদ্যোগে ১২ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসের সামনে ২৪ …

Read More »

অবিলম্বে সরকারি ঘোষণামাফিক ন্যূনতম মজুরি চালুর দাবিতে বিশাল শ্রমিক বিক্ষোভ ব্যাঙ্গালোরে

সরকার-ঘোষিত বর্ধিত ন্যূনতম মজুরি গত ২২ মে থেকে চালু হওয়ার কথা থাকলেও কর্ণাটকের কংগ্রেস সরকার নানা অজুহাতে এখনও তা চালু করেনি। এর প্রতিবাদে এআইইউটিইউসি-র ডাকে ব্যাঙ্গালোরের ফ্রিডম পার্কে ২ সেপ্টেম্বর এক বিক্ষোভ সভায় সমবেত হয়েছিলেন হাজার হাজার শ্রমিক। বিভিন্ন সরকারি দফতর, বোর্ড, কর্পোরেশন, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিদ্যুৎ ক্ষেত্র সহ বেশ …

Read More »

জেএনইউ-তে এআইডিএসও-র সভা

এআইডিএসও দিল্লি রাজ্য কমিটির উদ্যোগে জেএনইউ-তে ২৩ আগস্ট ‘সাম্প্রতিক জেন জি-জেন আলফা আন্দোলন এবং আমাদের কর্তব্য’ শীর্ষক আলোচনা সভা হয়। প্রথম অধিবেশনে যন্তর-মন্তরে অংশ নেওয়া প্রতিবাদকারী ছাত্ররা তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেন। প্রত্যেকের আবেগদৃপ্ত ভাষণে এই আন্দোলনের ব্যাপক প্রভাবের বিষয়টি উঠে আসে। আন্দোলনস্থল কী ভাবে কার্যত ছাত্রদের নিজেদের বাড়িঘরে পরিণত হয়েছিল, …

Read More »

উজানী আসামের বন্যা মনুষ্যসৃষ্ট

গত ১৯ জুলাই থেকে উজানী আসামের বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাপে এই বন্যা সবচেয়ে ভয়াবহ বন্যাগুলির মধ্যে অন্যতম। শিবসাগর, চরাইদেও, জোড়হাট, গোলাঘাট– এই চারটি জেলা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। নাগাল্যান্ডের পাহাড় থেকে উৎপন্ন হওয়ার দিখৌ নদী এবার শিবসাগর জেলার বন্যায় মূল ভূমিকা পালন করেছে। এ ছাড়া …

Read More »

গ্রেট নিকোবর প্রকল্পে বিপন্ন জনজাতি মানুষের জীবন ও পরিবেশ

নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের দক্ষিণ-পূর্ব দিকে ভারত মহাসাগরের বুকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কতকগুলি ক্ষুদ্র দ্বীপের সমষ্টি। ভারত সরকার এই দ্বীপপুঞ্জে গড়ে তুলছে ৯০ হাজার কোটি টাকার গ্রেট নিকোবর প্রকল্প, যাতে ধ্বংস হবে একটি বিস্তৃত অঞ্চলের অরণ্য ও বাস্তুতন্ত্র, বিপন্ন হবে জনজাতি মানুষের জীবন। প্রশ্ন উঠছে, উন্নয়নের নামে প্রকৃতির এই নির্বিচার ধ্বংস কি …

Read More »

ঝাড়খণ্ডের খনিতে রাজ্যের অধিকার কেড়ে নেওয়ার তীব্র বিরোধিতা

কেন্দ্রীয় বিজেপি সরকার ১২ আগস্ট বিনা আলোচনায় সংসদে খনি এবং খনিজ সম্পদ (বিকাশ ও নিয়ন্ত্রণ) সংশোধনী বিল পাশ করিয়ে নিয়েছে। এর ফলে খনিজ সম্পদ সমৃদ্ধ জমি ও খনিজ উত্তোলনের জন্য রাজ্যগুলি আর সেস, কর বা অন্য লেভি দাবি করতে পারবে না। এমনকি বকেয়াও আর রাজ্যগুলি চাইতে পারবে না। এসইউসিআই(সি)-র ঝাড়খণ্ড …

Read More »

আসামে ভয়াবহ বন্যা, আর্তদের সাহায্যে সাধারণ মানুষ

আসাম রাজ্যে বন্যা নতুন কিছু নয়। প্রায় প্রতি বছরই বন্যা হয়। তবু সরকার আজ পর্যন্ত কোনও স্থায়ী সমাধানের ব্যবস্থা করেনি। উজানি আসামের মানুষ বন্যার ভয়াবহতার সঙ্গে পরিচিত। কিন্তু সাম্প্রতিক যে বন্যা অর্থাৎ গত ১৯ জুলাই আসামের শিবসাগর, রাজদেও, যোরহাট, গোলাঘাট জেলা সহ নাগাল্যান্ডের মন জেলার যে বন্যা, তা কোনও প্রাকৃতিক …

Read More »

বিহারে ১৬টি মেডিকেল কলেজের অংশীদারিত্ব বেসরকারি হাতে দিচ্ছে বিজেপি সরকার প্রতিবাদ এসইউসিআই(সি)-র

বিহারে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) ১৬টি মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি-জেডিইউ সরকার। এর তীব্র বিরোধিতা করে এসইউসিআই(সি)-র বিহার রাজ্য সম্পাদক অরুণ কুমার সিং ৬ আগস্ট এক বিবৃতিতে বলেছেন যে, সরকারি হাসপাতালে ডাক্তার, নার্স, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষার পরিকাঠামো–সমস্ত কিছুর চূড়ান্ত অভাবের কারণে সাধারণ মানুষ চিকিৎসার জন্য বাধ্য হচ্ছে ব্যয়বহুল বেসরকারি …

Read More »

রাঁচিতে আন্দোলনরত ছাত্রদের সংহতি জানাল এআইডিএসও

জেপিএসসি, জেএসএসসি এবং সিজিএল পরীক্ষায় অনিয়ম ও কারচুপির বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রদের সংহতি জানিয়ে এআইডিএসও-র ঝাড়খণ্ড রাজ্য কমিটির সম্পাদক সোহন মাহাতো ৬ আগস্ট এক বিবৃতিতে বলেন, রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে হাজার হাজার ছাত্র-ছাত্রীর যে আন্দোলন চলছে, সরকার এখনও পর্যন্ত তাঁদের দাবি মেনে নেয়নি। সংগঠনের রাজ্য কমিটি আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে …

Read More »