Breaking News

suphal

বিজেপির ভেজাল অনুপ্রবেশ তত্ত্ব ও তৃণমূলের ভোট-রাজনীতি

ক্লাসে প্রথম হওয়া ছাত্রটির যেমন খ্যাতি থাকে, তেমনই সবচেয়ে বদমায়েশ ছাত্রটিরও অনেক সময় খ্যাতি জুটে যায়। তবে তা কুখ্যাতি। ঠিক তেমনই কেন্দ্রের বিজেপি শাসনের অবস্থা। এক একটা (কু)কীর্তির জ্বালায় দেশের মানুষের বিজেপি শাসকদের ভোলার কোনও উপায় নেই। তা সে রাতারাতি লক ডাউন ঘোষণা হোক, নোট বাতিল হোক, কিংবা জিএসটি চালুই …

Read More »

কেন যেতে হবে ৫ আগস্টের সমাবেশে

পুরুলিয়া জেলার এক প্রান্তে দামোদর নদ ঘেঁষা গ্রাম। বৃষ্টিভেজা এক বিকেলে পঞ্চাশ-ষাটজন মানুষ জড়ো হয়েছেন গাছের ছায়াঘেরা এক প্রাঙ্গণে। আছেন কোল ওয়াশারি, ডিভিসির ঠিকাকর্মী, আছেন কৃষকরা। আলোচনা চলছে, সামনে আসছে ৫ আগস্ট, যেতে হবে কলকাতার সমাবেশে। কলকাতার ট্যাংরা অঞ্চলে রাবার কারখানার এক ঘরে দেখা গেল এমনই এক সভা। যেমন দেখা …

Read More »

জ্ঞান আর পাণ্ডিত্যাভিমান এক জিনিস নয় — শিবদাস ঘোষ

‘‘জ্ঞান ক্রিয়া-বিচ্যুত নয়। যখন জ্ঞান সত্যকে প্রতিফলিত করে তখন সে জ্ঞান ক্রিয়াশীল হয়, ক্রিয়াধর্মী হয়। অর্থাৎ তখনই তা হল যথার্থ জ্ঞান। জ্ঞান যেখানে যথার্থ সত্যকে প্রতিফলিত করে না, তখন সে অহমের জন্ম দেয়, পাণ্ডিত্যাভিমানের জন্ম দেয়। সে তখন অকাজ করে, সমাজের বুকে সে বোঝাস্বরূপ হয়ে পড়ে। সে নানা বিপদ এবং …

Read More »

বিজেপিশাসিত উত্তরপ্রদেশে ১০,৭৮৪টি প্রাইমারি স্কুল বিলুপ্তির পথে

উত্তরপ্রদেশের বিদ্যালয় শিক্ষার ডিরেক্টর জেনারেল কাঞ্চন ভার্মা সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, রাজ্যের ১ লাখ ৩২ হাজার সরকারি স্কুলের মধ্যে ১০,৭৮৪টি প্রাইমারি স্কুল অন্য স্কুলের সঙ্গে মিশে যাচ্ছে। কেন এতগুলি স্কুলের বিলুপ্তি? মূলত ছাত্রসংখ্যা কমে যাওয়া এবং দুর্বল পরিকাঠামোর জন্যই এই স্কুলগুলিকে নিকটতম বড় স্কুলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে বলে …

Read More »

শুল্কযুদ্ধ সাম্রাজ্যবাদী সংকটের পরিণাম

কথা না মানলে ভারতের অর্থনীতিকে একেবারে ‘ধ্বংস’ করে দেবেন বলে হুমকি দিয়েছেন তিনি। না, পাড়ার বখাটে কোনও ছেলের হুমকি এটা নয়, হুমকিদাতা খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই দুশ্চিন্তার বিষয় তো নিশ্চয়ই। সম্প্রতি ব্রাজিলের রিও ডি জেনিরো-তে অনুষ্ঠিত হয়েছে ব্রিকস সম্মেলন। সম্মেলন চলাকালীনই ট্রাম্পের হুমকি-ঘোষণা মার্কিন বিরোধী নীতির সঙ্গে যুক্ত …

Read More »

ইজরায়েলকে ভারতের সামরিক সাহায্যের তীব্র নিন্দা এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৫ জুলাই এক বিবৃতিতে বলেন, জায়নবাদী ইজরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত সহায়তার সম্পর্ক, যা আগে থেকেই শক্তিশালী ছিল, তা আরও জোরদার করার যে সিদ্ধান্ত বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার নিয়েছে, আমরা তার তীব্র নিন্দা করছি। বিশ্বজনমত এবং সভ্যতার সমস্ত রীতিনীতি অগ্রাহ্য করে …

Read More »

সরকারি অবহেলাতেই স্কুল বাড়ি ভেঙে ছাত্র মৃত্যু রাজস্থানে

রাজস্থানে একটি সরকারি স্কুল বাড়ি ভেঙে ৭টি শিশুর মৃত্যু ও বেশ কয়েক জনের আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও শোক জ্ঞাপন করে এআইডিএসও-র সাধারণ সম্পাদক কমরেড শিবাশিস প্রহরাজ ২৭ জুলাই এক বিবৃতিতে বলেন, এই ঘটনা সরকারি শিক্ষাব্যবস্থার প্রতি রাজ্যের বিজেপি পরিচালিত সরকারের অপরাধজনক অবহেলা ও তাদের অপদার্থতার কারণে ঘটেছে। সারা …

Read More »

বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি সরকারের নিপীড়ন উদ্দেশ্যপ্রণোদিত

বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি’? এমনই সমীকরণ দাঁড় করিয়েছে বিজেপি। আর তারই ভিত্তিতে বিজেপি শাসিত গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ওড়িশা, আসাম, দিল্লি ইত্যাদি রাজ্যগুলিতে শয়ে শয়ে বাংলাভাষী এবং বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের গরিব মানুষকে কেবলমাত্র সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে হয় ডিটেনশন ক্যাম্পে আটক করা হচ্ছে, নয়তো সীমান্তের ওপারে স্রেফ ঘাড় …

Read More »

এস ইউ সি আই (সি)-র বড় হওয়ার পদ্ধতি অন্যদের থেকে আলাদা — শিবদাস ঘোষ

‘‘আমাদের দলের বড় হওয়ার পদ্ধতির সাথে অন্যান্য দলের বড় হওয়ার পদ্ধতিগত পার্থক্য আছে। তারা সংগঠন বাড়াচ্ছে শাসক দলের সুবিধা নিয়ে। সব সংসদীয় দলই এটা করে। শাসন ক্ষমতায় থাকবার সুযোগ নিয়ে, তার সুবিধা নিয়ে তারা দলবল বাড়ায়। আমরা এ ভাবে ভাবি না। আমাদের বড় হবার নীতিটা আমরা অন্য ভাবে ভাবছি। আমরাও …

Read More »

বেকারত্বের সংজ্ঞাই বদলে দিল বিজেপি সরকার

বেকারের সংখ্যা নিয়ে কারচুপি এর আগে কংগ্রেস আমলেও দেখা গেছে। এ বার আর সংখ্যা নিয়ে কারচুপি নয়, বেকারত্ব পরিমাপের মাপকাঠিটাই বদলে দিল বিজেপি সরকার। সপ্তাহে এক ঘণ্টার কাজ জুটলেও তাকে আর বেকার বলে ধরা হবে না। রোজগেরের তালিকায় তার নাম ঢুকে যাবে! কর্মসংস্থানের আসল চিত্রটা ঢাকতে এমন বেনজির সিদ্ধান্ত বোধহয় …

Read More »