প্রেস রিলিজ

বিশ্ব হিন্দু পরিষদ ও আরএসএস-কে পুরস্কৃত করার প্রতিবাদ এস ইউ সি আই (সি)-র

দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৯ আগস্ট এক বিবৃতিতে বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ৯০ দিন পূর্তি উপলক্ষে আজ নবান্নে ৩২৫ জন বিশ্ব হিন্দু পরিষদ ও আরএসএস কর্মীকে ‘লোকতন্ত্র সেনানী’ নাম দিয়ে পুরস্কৃত করা হয়েছে এবং তাঁদের মাসে ১০ হাজার টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, এঁরা নাকি কংগ্রেস …

Read More »

আর জি কর ও বারুইপুর কাণ্ডে ন্যায়বিচার কবে মিলবে, প্রশ্ন এস ইউ সি আই (সি)-র

এসইউসিআই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৯ আগস্ট এক বিবৃতিতে বলেন, ৯ আগস্ট আর জি করের নির্যাতিতা অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে রাজ্য স্বাস্থ্যদপ্তরের ২ মিনিট নীরবতা পালনের নির্দেশিকা আসলে নিজেদের ব্যর্থতা ও অপরাধীদের আড়াল করার এক নির্লজ্জ কৌশল। বিজেপি সরকার পরিচালিত সিবিআই আজও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি। নির্বাচনের আগে বর্তমান …

Read More »

যোগ্য শিক্ষকদের আন্দোলনে লাঠিচাজের্র তীব্র নিন্দা

যোগ্য শিক্ষকদের শান্তিপূর্ণ ন্যায়সঙ্গত আন্দোলনে লাঠিচার্জ ও গ্রেফতারির নিন্দা জানিয়ে এসইউসিআই(সি) দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৮ আগস্ট এক বিবৃতিতে বলেন, গতকাল যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ পাঠিয়ে আন্দোলনকারী শিক্ষকদের যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তৃণমূল কংগ্রেস সরকারের সীমাহীন দুর্নীতির ফলেই হাজার হাজার যোগ্য শিক্ষক …

Read More »

বিহারে ১৬টি মেডিকেল কলেজের অংশীদারিত্ব বেসরকারি হাতে দিচ্ছে বিজেপি সরকার প্রতিবাদ এসইউসিআই(সি)-র

বিহারে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) ১৬টি মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি-জেডিইউ সরকার। এর তীব্র বিরোধিতা করে এসইউসিআই(সি)-র বিহার রাজ্য সম্পাদক অরুণ কুমার সিং ৬ আগস্ট এক বিবৃতিতে বলেছেন যে, সরকারি হাসপাতালে ডাক্তার, নার্স, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষার পরিকাঠামো–সমস্ত কিছুর চূড়ান্ত অভাবের কারণে সাধারণ মানুষ চিকিৎসার জন্য বাধ্য হচ্ছে ব্যয়বহুল বেসরকারি …

Read More »

আইএসআই বিলের বিরোধিতায় অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি

সম্প্রতি সংসদে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল ২০২৬ পেশ করা হয়। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণকান্তি নস্কর ২ আগস্ট এক বিবৃতিতে বলেন, এই বিল আইনে পরিণত হলে প্রশান্ত চন্দ্র মহলানবিশ কর্তৃক ৯৫ বছর আগে প্রতিষ্ঠিত স্বশাসিত সেন্টার অফ এক্সেলেন্স আইএসআই বাস্তবে কেন্দ্রীয় সরকারের একটি দফতরে পর্যবসিত হবে। …

Read More »

ছাত্র-যুবকদের ঐতিহাসিক বিজয়কে স্বাগত– প্রভাস ঘোষ

দেশ জোড়া ছাত্র-যুব আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৫ জুলাই এক বিবৃতিতে বলেন, আমরা ভারতের ছাত্র ও যুবকদের এই ঐতিহাসিক বিজয়কে স্বাগত জানাই, যা শেষ পর্যন্ত ফ্যাসিস্ট বিজেপি সরকারকে মাথা নত করতে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মেনে নিতে …

Read More »

ছাত্র-যুবদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদ

নিট বাতিল ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশি লাঠিচার্জের নিন্দা করে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৪ জুলাই এক বিবৃতিতে বলেন, নিট পরীক্ষা বাতিল এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ কলকাতার রাজপথে বামপন্থী ছাত্র-যুব সংগঠনগুলির ডাকে যে ছাত্র-জনপ্লাবন ঘটল তা …

Read More »

সাংবাদিক নিগ্রহের নিন্দা এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর

কলকাতায় ছাত্র মিছিলে সাংবাদিকদের উপর হামলার নিন্দা করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৫ জুলাই এক বিবৃতিতে বলেন, গতকাল ছাত্র-ছাত্রীদের মিছিলে সাংবাদিকদের উপর যে নিগ্রহ হয়েছে তা কোনও ভাবে কাম্য নয়। কারণ, এই ধরনের আচরণ আন্দোলনের মূল উদ্দেশ্য, তার সংস্কৃতি এবং গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে। এটাও নিঃসন্দেহে …

Read More »

স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, মুখ্যমন্ত্রীর এই ঘোষণা আন্দোলনের চাপেই

বিধানসভায় স্মার্ট মিটার সম্পর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২২ জুলাই বলেন, ‘এস ইউ সি আই (কমিউনিস্ট)-কে স্মার্ট মিটারের বিরুদ্ধে মিছিল করার সুযোগ দেব না’– এই কথা বলার মাধ্যমে মুখ্যমন্ত্রী বাস্তবে স্বীকার করে নিলেন যে আমাদের দলের উদ্যোগে সংগঠিত জন-আন্দোলনের চাপেই সরকার ডোমেস্টিক …

Read More »

আন্দোলনকারীদের মারের নিদান বিজেপি রাজ্য সভাপতির তীব্র নিন্দা এস ইউ সি আই (সি)-র

এনটিএ ও নিট কেলেঙ্কারির বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের বিজেপি রাজ্য সভাপতির মারের নিদানকে তীব্র নিন্দা করে এস ইউ সি আই (কমিউনিস্ট) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৭ জুলাই এক বিবৃতিতে বলেন, এক দিকে মুখ্যমন্ত্রী যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁরা তিন পুরুষ বুঝতে পারবেন বলে বিধানসভায় বললেন। অন্য দিকে শাসকদলের সভাপতি …

Read More »