Breaking News

ছাত্র-যুবকদের ঐতিহাসিক বিজয়কে স্বাগত– প্রভাস ঘোষ

দেশ জোড়া ছাত্র-যুব আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৫ জুলাই এক বিবৃতিতে বলেন, আমরা ভারতের ছাত্র ও যুবকদের এই ঐতিহাসিক বিজয়কে স্বাগত জানাই, যা শেষ পর্যন্ত ফ্যাসিস্ট বিজেপি সরকারকে মাথা নত করতে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মেনে নিতে বাধ্য করেছে।

আমরা আশা করি, এই আন্দোলন অবশ্যই দেশের নিপীড়িত জনগণকে এই শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থা এবং তার সেবায় নিয়োজিত শাসকদের বিরুদ্ধে সচেতন সংগ্রাম সংগঠিত করতে অনুপ্রাণিত করবে।

নিট পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে আন্দোলন চলাকালীন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত ছাত্র-যুবক এবং অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানিয়ে ২১ জুলাই এক প্রেস বিবৃতিতে তিনি যন্তর মন্তরে ছাত্র-যুবকদের সম্পূর্ণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের ওপর কেন্দ্রীয় সরকার নির্বিচারে পাশবিক পুলিশি আক্রমণ ও নির্যাতনকে অমানবিক ও বর্বর বলে তীব্র ধিক্কার জানান। তিনি দাবি করেন, ছাত্রদের ন্যায়সঙ্গত দাবিগুলি অবিলম্বে মেনে নিতে হবে।