
এস ইউ সি আই (কমিউনিস্ট) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ১৬ আগস্ট এক বিবৃতিতে বলেন,
বাঁকুড়ার ইন্দাসের শেখ আব্দুল হাফিজ গ্রামের প্রাথমিক স্কুল সংস্কারের দাবি জানিয়েছিলেন বলে তাঁর বাবা শেখ মহম্মদ মাফিককে বিজেপির দুষ্কৃতীরা পিটিয়ে খুন করেছে। উল্লেখ্য, আব্দুল দিল্লিতে ছাত্র-যুবদের আন্দোলনে যোগ দিয়েছিলেন। অন্য দিকে যাদবপুরে লেনিন মূর্তি ভাঙার অপচেষ্টা চালিয়েছে বিজেপি-আরএসএস দুষ্কৃতীরা। ক্ষমতায় আসার পর বিজেপি সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল। এগুলো কি সেই সুশাসনের নমুনা?
তিনি বলেন, আমরা অবিলম্বে রাজ্য জুড়ে এই দুষ্কৃতী-রাজ বন্ধের দাবি করছি। পাশাপাশি বাঁকুড়ার ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।