Breaking News

নাগাল্যান্ডে বন্যাদুর্গতদের জন্য চিকিৎসাশিবির

বন্যাবিধ্বস্ত নাগাল্যান্ডে টিজিট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল সার্ভিস সেন্টার ও নেতাজি মেমোরিয়াল কমিটিঃ  নর্থ-ইস্ট চ্যাপ্টারের যৌথ উদ্যোগে একটি বিনামূল্যের চিকিৎসা শিবির অনুষ্ঠিত হল ১০ আগস্ট। ডাঃ চিত্রলেখা দাস, ডাঃ শাহরিয়ার আলম ও ডাঃ বিক্রম মণ্ডল সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ১৬০ জন বন্যাপীড়িত মানুষের চিকিৎসা করেন। উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন।