Breaking News

আর জি কর ও বারুইপুর কাণ্ডে ন্যায়বিচার কবে মিলবে, প্রশ্ন এস ইউ সি আই (সি)-র

এসইউসিআই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৯ আগস্ট এক বিবৃতিতে বলেন,

৯ আগস্ট আর জি করের নির্যাতিতা অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে রাজ্য স্বাস্থ্যদপ্তরের ২ মিনিট নীরবতা পালনের নির্দেশিকা আসলে নিজেদের ব্যর্থতা ও অপরাধীদের আড়াল করার এক নির্লজ্জ কৌশল। বিজেপি সরকার পরিচালিত সিবিআই আজও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি। নির্বাচনের আগে বর্তমান মুখ্যমন্ত্রী ৭ দিনে ন্যায়বিচারের যে ফাঁকা প্রতিশ্রুতি দিয়েছিলেন, মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ থেকে বাঁচতে এখন তা ঢাকতেই এই নীরবতার কৌশলী নাটক করা হচ্ছে। বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও হত্যাকাণ্ডে মূল সাক্ষীকে এনকাউন্টারের নামে হত্যা করা হয়েছে। ক্ষমতায় আসার পর একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে।

এই পরিস্থিতিতে নীরবতা আসলে শোকের ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’ ছাড়া আর কিছু নয়। জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির এই রাজনীতি অবিলম্বে বন্ধ হোক। রাজ্য সরকারকে স্পষ্ট ঘোষণা করতে হবে– ঠিক কত দিনের মধ্যে আর জি কর এবং বারুইপুর কাণ্ডে প্রকৃত ন্যায়বিচার মিলবে।