Breaking News

যোগ্য শিক্ষকদের আন্দোলনে লাঠিচাজের্র তীব্র নিন্দা

যোগ্য শিক্ষকদের শান্তিপূর্ণ ন্যায়সঙ্গত আন্দোলনে লাঠিচার্জ ও গ্রেফতারির নিন্দা জানিয়ে এসইউসিআই(সি) দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৮ আগস্ট এক বিবৃতিতে বলেন, গতকাল যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ পাঠিয়ে আন্দোলনকারী শিক্ষকদের যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তৃণমূল কংগ্রেস সরকারের সীমাহীন দুর্নীতির ফলেই হাজার হাজার যোগ্য শিক্ষক চাকরি হারিয়েছেন। যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরানোর দাবি আমরা সেই সময় থেকেই করে এসেছি। পাশাপাশি শিক্ষা দুর্নীতির উপযুক্ত তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবিও আমরা করেছি।

বর্তমান রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তথা পূর্বতন সরকারের বিরোধী দলনেতা বলেছিলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলেই সঙ্গে সঙ্গে যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফিরিয়ে নেওয়া হবে। সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি কেবল নয়, সরকার আন্দোলনরত যোগ্য শিক্ষকদের গ্রেফতার করছে। যখন সরকারি স্কুলগুলিতে হাজার হাজার শিক্ষক পদ শূন্য, যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাতে না পারলে সরকারি শিক্ষা ব্যবস্থা আরও বিপর্যস্ত হবে। এই শিক্ষকদের আন্দোলনকে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং দ্রুত তাঁদের স্কুলে ফেরানোর দাবি জানাচ্ছি।