এক বছর পার করে অবশেষে মণিপুরে রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী পদে ইউমনাম খেমচাঁদ সিংকে বসিয়েছে বিজেপি। উপমুখ্যমন্ত্রী হয়েছেন দুই বিজেপির বিধায়ক নেমচা কিপজেন এবং নাগা পিপলস ফ্রন্টের বিধায়ক এল দিখো। নেমচা কুকি জনজাতির মহিলা এবং দিখো নাগা জনজাতির থেকে এসেছেন। এ দিকে খেমচাঁদ সিং মেইতেই জনগোষ্ঠীর মানুষ। মনে হতে …
Read More »সফল ধর্মঘট, শ্রমিক আন্দোলন শক্তিশালী করার ডাক
১২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় রাজ্যে শিল্প ধর্মঘটের আহ্বান জানিয়েছিল এআইইউটিইউসি সহ ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও স্বতন্ত্র জাতীয় ফেডারেশন সমূহ। এই ধর্মঘটকে সমর্থন করে পথে নেমেছিল সংযুক্ত কিসান মোর্চা। পশ্চিমবঙ্গে সংগঠিত ক্ষেত্রে চটকল, চা বাগানের শ্রমিক সহ ব্যাঙ্ক, বন্দর, কয়লা, ইস্পাত, পাথর খাদান, অসংগঠিত ক্ষেত্রের …
Read More »শ্রীলঙ্কায় দক্ষিণ এশীয় বামপন্থী ছাত্র সংগঠনগুলির সম্মেলন
এআইডিএসও এবং শ্রীলঙ্কার বামপন্থী ছাত্র সংগঠন আরএসইউ-এর যৌথ উদ্যোগে ২৮-৩০ জানুয়ারি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আয়োজিত হয় দক্ষিণ এশীয় ছাত্র সম্মেলন। প্রতিনিধি হিসাবে বাংলাদেশ থেকে এসএসএফ, নেপাল থেকে এএনএসইউ(এস), এএনএনআইএসইউ (আর) ও এসএসএসইউএন, পাকিস্তান থেকে এনএসএফ, শ্রীলঙ্কা থেকে আরএসইউ এবং ভারত থেকে এআইডিএসও ও এআইএসএফ অংশগ্রহণ করে। এআইডিএসও-র প্রতিনিধি দলে ছিলেন …
Read More »পাঠকের মতামতঃ শ্রমিকের জীবন বাজি রেখে বাড়ছে মুনাফা
প্রজাতন্ত্র দিবসে কলকাতায় নাজিরাবাদে ২৭ জন শ্রমিকের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুর আগেও দেশ জুড়ে নানা দুর্ঘটনায় শ্রমিকদের অসহায় মৃত্যু ঘটেছে এই বছরেই। ৮ জানুয়ারি কর্ণাটকের বেলাগাভি জেলায় চিনির কারখানায় বয়লার ফেটে মারা যান ৭ জন শ্রমিক। ১৩ জানুয়ারি উত্তরপ্রদেশের বারাউনে প্রচণ্ড শীত থেকে বাঁচতে বদ্ধ ঘরে উনুন জ্বালিয়ে দম আটকে …
Read More »পাঠকের মতামতঃ কেন্দ্র ও রাজ্য বাজেটে সুন্দরবনের জন্য বরাদ্দ বঞ্চনাই
সুন্দরবন শুধু একটি বন বা জৈব বৈচিত্র্যময় অঞ্চল নয়, এটি প্রায় ৪৫ লক্ষ মানুষের জীবিকা, নিরাপত্তা ও আর্থিক ভরসাস্থল। কিন্তু সদ্য ঘোষিত কেন্দ্র ও রাজ্য বাজেটে সুন্দরবন-সম্পর্কিত বরাদ্দ বিশ্লেষণ করলে স্পষ্ট হয় মুনাফাকেন্দ্রিক উন্নয়ন ও বড় প্রকল্প অগ্রাধিকার পাচ্ছে, অথচ মানুষের দীর্ঘমেয়াদি নিরাপত্তা প্রশ্নে যথেষ্ট ঘাটতি রয়ে গেছে। ২০২৫-২৬ পশ্চিমবঙ্গ …
Read More »শিলিগুড়িতে রাজনৈতিক ক্লাস
কমরেড শিবদাস ঘোষের ‘অন্ধ অনুকরণ করে বিপ্লব করা যায় না’ বইটি নিয়ে এস ইউ সি আই (সি) দলের দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে ৮ ফেব্রুয়ারি শিলিগুড়ির জিটিএস ক্লাব হলে রাজনৈতিক ক্লাস অনুষ্ঠিত হয়। ক্লাস পরিচালনা করেন দলের পলিটবুরোর সদস্য, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর …
Read More »বরুণ বিশ্বাস স্মারক বক্তৃতা
বরুণ বিশ্বাস স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি কলকাতায় কে পি ঘোষ মেমোরিয়াল হলে দ্বিতীয় বরুণ বিশ্বাস স্মারক বক্তৃতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘সুটিয়া থেকে অভয়া– বরুণ বিশ্বাসে ও সংগ্রামে’ শীর্ষক আলোচনা করেন ডাঃ অনিকেত মাহাতো। সভায় উপস্থিত ছিলেন কমিটির অন্যতম সহ সভাপতি তপন কুমার সামন্ত, সহ সম্পাদক ডাঃ …
Read More »কলকাতায় প্যালেস্টাইন সংহতি উৎসব
প্যালেস্টাইনের ওপর ইজরায়েল-আমেরিকার সাম্রাজ্যবাদী বর্বর আক্রমণের প্রতিবাদে এবং প্যালেস্টাইনের সংগ্রামী জনতার প্রতি সংহতি জানিয়ে ১০-১১ ফেব্রুয়ারি ‘প্যালেস্টাইন সংহতি উৎসব’ হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘প্যালেস্টাইন কোয়ালিশন’-এর উদ্যোগে। বিভিন্ন দেশের প্যালেস্টাইন সংহতি আন্দোলনের সংগঠকরা কর্মসূচির প্রতি সংহতি বার্তা পাঠিয়েছেন। অনুষ্ঠানের সূচনায় বক্তব্য রাখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল কাফি এবং প্রদর্শনীর উদ্বোধন করেন প্রেসিডেন্সি …
Read More »সিপিডিআরএস-এর রাজ্য সম্মেলন
৭-৮ ফেব্রুয়ারি মেদিনীপুর শহরের কে ডি কলেজে অনুষ্ঠিত হল মানবাধিকার সংগঠন সিপিডিআরএস-এর পঞ্চম রাজ্য সম্মেলন। ধর্মনিরপেক্ষতার আধারে মানবাধিকার আন্দোলনকে শক্তিশালী করতে সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে চার শতাধিক মানবাধিকার কর্মী উপস্থিত হয়েছিলেন। ৭ ফেব্রুয়ারি সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন সিপিডিআরএস-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে শ্রীধর, মানবাধিকার আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব অধ্যাপক …
Read More »রাজ্য বাজেট হতাশাজনক
রাজ্য বাজেট সম্পর্কে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৫ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, ২০২৬-এর বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের বাজেট সাধারণ গরিব, খেটে-খাওয়া, মধ্যবিত্ত শ্রেণির মানুষ, বিশেষ করে নানা স্তরের স্কিম ওয়ার্কারদের খুব হতাশ করেছে। সুনির্দিষ্ট ভাতা ১৫,০০০ টাকা ও নানা বকেয়া মেটানোর দাবিতে আশাকর্মীরা …
Read More »