
সারা দেশে ছাত্রী ও শিশুকন্যাদের নিগ্রহ, ধর্ষণ বেড়ে চলেছে। এর প্রতিরোধের জন্য কার্যকরী পদক্ষেপের পরিকল্পনা করতে এআইডিএসও ডাক দিয়েছিল সর্বভারতীয় কনভেনশনের। ২৪ জুলাই হায়দরাবাদে অনুষ্ঠিত এই কনভেনশন উদ্বোধন করেন তেলেঙ্গানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ডঃ জি রাধারানি। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ও কবি গওহর রাজা। রাজনৈতিক অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
দেশের বেশিরভাগ রাজ্য থেকে আসা ছাত্রী প্রতিনিধিরা তাঁদের সমস্যা তুলে ধরেন। এআইডিএসও-র কেন্দ্রীয় কাউন্সিলের সাধারণ সম্পাদক কমরেড শিবাশিস প্রহরাজ এবং যুগ্ম সম্পাদক শ্রুতি শিবহরে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সংগঠনের সর্বভারতীয় সহ সভাপতি কমরেড অশ্বিনী কে এস। সকলের বক্তব্যের নির্যাস থেকে আগামী আন্দোলনের কর্মসূচির পরিকল্পনা গৃহীত হয়।