Breaking News

সিকিমে ব্যাঙ্ককর্মীদের রাজ্য সম্মেলন

সিকিমের সিংটামে ১০-১১ অক্টোবর অনুষ্ঠিত হল ব্যাঙ্কের চুক্তিভিত্তিক কর্মীদের প্রথম সিকিম রাজ্য সম্মেলন। রাজ্যের বিভিন্ন ব্যাঙ্কের শতাধিক কর্মী অংশগ্রহণ করেন এই সম্মেলনে।

সভাপতিত্ব করেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের সাধারণ সম্পাদক তথা এআইইউটিইউসি-র সহসভাপতি জগন্নাথ রায়মণ্ডল। শোক প্রস্তাব উত্থাপন করেন ফোরামের সম্পাদক গৌরীশংকর দাস। প্রকাশ্য অধিবেশনে বক্তব্য রাখেন এআইইউটিইউসি-র সম্পাদকমণ্ডলীর সদস্য এবং অল ইন্ডিয়া পাওয়ারমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সমর সিনহা, সিপিডিআরএস-এর উপদেষ্টা সৌরভ মুখার্জী এবং তিস্তা ৫ (এনএইচপিসি) কন্ট্রাক্টর্স ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ভূমি ধকল। প্রতিনিধি অধিবেশনে সম্মেলনের প্রতিবেদন পেশ করেন সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম আহ্বায়ক রঞ্জিত ছেত্রী। ১১ জন প্রতিনিধি আলোচনা করেন। প্রধান বক্তা ছিলেন এআইইউটিইউসি-র সহসভাপতি স্বপন ঘোষ। রঞ্জিত ছেত্রীকে সভাপতি এবং বিকাশ তামাংকে সম্পাদক করে ৩১ জনের রাজ্য কমিটি (কন্ট্রাক্টর্স ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়ন, সিকিম) গঠিত হয়।