Breaking News

এআইডিএসও-র কলকাতা জেলা সম্মেলন

৮ অক্টোবর দক্ষিণ কলকাতায় সিএলটি অবন মহল হলে এআইডিএসও-র পঞ্চদশ কলকাতা জেলা ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়। তিন শতাধিক ছাত্রছাত্রী এই সম্মেলনে অংশগ্রহণ করে। উদ্বোধন করেন এআইডিএসও-র প্রাক্তন রাজ্য সম্পাদক ও এসইউসিআই(কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য এবং কলকাতা জেলা সম্পাদক কমরেড নভেন্দু পাল।

বক্তব্য রাখেন এআইডিএসও কেন্দ্রীয় কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য ও বিহার রাজ্য কমিটির সভাপতি কমরেড বিজয় কুমার, এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায় এবং রাজ্য সহ-সভাপতি কমরেড সামস মুসাফির। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ছাত্র প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। সম্মেলন থেকে কমরেড গৌরাঙ্গ খাটুয়াকে সভাপতি, কমরেড মিজানুর রহমানকে সম্পাদক করে ২১ জনের সম্পাদকমণ্ডলী সহ ৫৪ জনের জেলা কমিটি এবং ১৩৫ জনের জেলা কাউন্সিল নির্বাচিত হয়।