Breaking News

বিদ্যুৎ গ্রাহকদের জেলা সম্মেলন বেলদায়

বিদ্যুৎ গ্রাহক সংগঠন অ্যাবেকার ১৯তম পশ্চিম মেদিনীপুর (দক্ষিণ) জেলা সম্মেলন হল বেলদা শহর়ে। বেলদা, নারায়ণগড়, খাকুড়দা, দাঁতন, কেশিয়াড়ি ও মোহনপুর– এই ছক্সটি কাস্টমার কেয়ার সেন্টারের তিন শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে। প্রধান বক্তা ছিলেন অ্যাবেকার রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস।

সম্মেলন শুরুর আগে একটি সুসজ্জিত মিছিল বেলদা শহর পরিক্রমা করে। প্রাক্তন শিক্ষক পূর্ণচন্দ্র পাত্রের সভাপতিত্বে মূল প্রস্তাব পাঠ ও সমর্থনে গ্রাহকরা অংশগ্রহণ করেন। ৬টি কাস্টমার কেয়ার সেন্টার থেকে নেতৃবৃন্দ ও গ্রাহকরা মূল প্রস্তাবের উপর আলোচনায় অংশগ্রহণ করেন। এ ছাড়া বক্তব্য রাখেন শিক্ষক তপনেশ দে, চিকিৎসক অংশুমান মিশ্র, বাস ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক জ্ঞানেন্দ্রনাথ পাত্র, প্রাক্তন শিক্ষক প্রদীপ দাস, প্রাক্তন প্রধান শিক্ষক ধীরেন্দ্রনাথ জানা, প্রাক্তন শিক্ষক সুধাংশু সাহু, খাকুড়দা ব্যবসায়ী সমিতির সম্পাদক গৌতম পট্টনায়ক, এসবিটিএ-র সম্পাদক রাজু চণ্ডক, বিএফটিও-র সম্পাদক রঞ্জন মান্না প্রমুখ। গ্রাহক আন্দোলনের চাপে যে ভাবে স্মার্ট মিটার বসানো থেকে রাজ্য সরকারকে পিছু হটতে বাধ্য করা গেছে, তার জন্য সুব্রত বিশ্বাস গ্রাহকদের অভিনন্দন জানান।