Breaking News

নন্দীগ্রামে শহিদ দিবস পালিত

১০ নভেম্বর নন্দীগ্রাম ভূমি রক্ষা আন্দোলনের এক রক্তাক্ত দিন। ২০০৭ সালের এই দিনে তৎকালীন সিপিএমফ্রন্ট সরকারের পুলিশের সহায়তায় সিপিএম-এর ক্রিমিনাল বাহিনী ভূমিরক্ষা আন্দোলনের উপর ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এনেছিল। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর গুলি বোমা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। মিছিল থেকে অনেক আন্দোলনকারীকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার চালায়, গুম খুন করে, অনেক আন্দোলনকারী নিখোঁজ হয়ে যান। এই দিনের স্মরণে নন্দীগ্রামে শহিদ দিবস পালন করল এস ইউ সি আই (সি)। মাল্যদান করে শ্রদ্ধা জানান দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সদস্য এবং ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অফিস সম্পাদক কমরেড ভবানী প্রসাদ দাস, নন্দীগ্রাম লোকাল কমিটির সম্পাদক কমরেড মনোজ কুমার দাস, শিক্ষক নেতা কমরেড আনসার হোসেন সহ আরও অনেকে।