
দক্ষিণ ২৪ পরগণায় এআইডিএসও-র ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে ১০-১১ জানুয়ারি কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে দুই শতাধিক ছাত্র প্রতিনিধির উপস্থিতিতে ছাত্র শিবির অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন ও শহিদ বেদিতে মাল্যদানের মধ্যে দিয়ে ১০ জানুয়ারি শিবিরের সূচনা হয়।
জেলার বিভিন্ন অঞ্চল থেকে ৬টি টিম ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করে। আবৃত্তি, নাটক, গান, নাচ, বিজ্ঞান প্রদর্শনী ও অঙ্কনে অংশ নেন ছাত্রছাত্রীরা। শিবিরে আলোচনা করেন সংগঠনের সেন্ট্রাল কাউন্সিলের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পাদক ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড মণিশঙ্কর পট্টনায়ক, রাজ্য সহ সভাপতি কমরেড সপ্তর্ষী রায়চৌধুরী। দ্বিতীয় দিন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় নেতা ও এস ইউ সি আই (সি) দলের পলিটবুরো সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য আলোচনা করেন। এস ইউ সি আই (সি) রাজ্য কমিটির সদস্য কমরেড মাদার আলি লস্কর, দলের ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলা সম্পাদক কমরেড বিশ্বনাথ সরদার ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।