Breaking News

টোটো চালকদের বিক্ষোভ

রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধের সরকারি নির্দেশে বিপাকে পড়েছেন রাজ্যের টোটো চালকেরা। পুলিশের ধরপাকড়, মামলা সহ আইনি ব্যবস্থার আশঙ্কায় তাঁরা অনেকেই রাস্তায় টোটো নিয়ে বেরোতে পাচ্ছেন না। এর ফলে তাঁদের রুজি-রোজগারে যেমন টান পড়েছে, তেমনই সমস্যায় পড়ছেন সাধারণ যাত্রীরাও। সমস্যা সমাধানের দাবিতে ৯ সেপ্টেম্বর নদিয়া জেলার পলাশিপাড়া থানা এলাকার বিভিন্ন গ্রামের টোটো চালকেরা পলাশিপাড়া বিডিওতে বিক্ষোভ দেখান ও তাঁকে স্মারকলিপি দেন। সারা বাংলা ই-রিকশা (টোটো) চালক ইউনিয়নের দাবি, টোটো চালানোর বৈধ অনুমতি দিতে হবে।