Breaking News

ব্যাঙ্কে কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে আন্দোলন

আইডিবিআই ব্যাঙ্কের চন্দননগর ব্রাঞ্চের কন্ট্রাকচুয়াল কর্মী ভোলানাথ তালুকদারকে ভেন্ডার ডিসিএম অন্যায়ভাবে ছাঁটাই করে।

এর বিরুদ্ধে ১৬ সেপ্টেম্বর ব্রাঞ্চের সামনে এআইইউটিইউসি অনুমোদিত আইডিবিআই ব্যাঙ্ক কন্ট্রাক্ট এমপ্লয়িজ ইউনিয়নের পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। শতাধিক ব্যাঙ্ক কর্মচারী বিক্ষোভে অংশ নেন। দীর্ঘ সময় বিক্ষোভ চলার পর ব্রাঞ্চ হেড প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হন। বৈঠকে ইউনিয়নের সভাপতি জগন্নাথ রায়মণ্ডল, সম্পাদক গৌরীশঙ্কর দাস ছাড়াও উপস্থিত ছিলেন এআইইউটিইউসি-র হুগলি জেলা সম্পাদক তপন দাস। আলোচনায় ঠিক হয়, এ নিয়ে এইচ আর হেড ডিজিএম আগামী সপ্তাহে ইউনিয়নের সঙ্গে জোনাল অফিসে আলোচনায় বসবেন। এর পর বিক্ষোভ প্রত্যাহৃত হয়। শেষে ব্যাঙ্ক থেকে চন্দননগর স্টেশন পর্যন্ত মিছিল হয়।