
বিচারাধীন ভোটারদের কেন বাদ দেওয়া হল, তা ভোটারদের জানানো হল না। এটা কেমন বিচার? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন বুদ্ধিজীবী ও মানবাধিকার কর্মীরা।
সুজাত ভদ্র, কৌশিক সেন, শুভ্রাংশু চাকী, শুভেন্দু মাইতি, দিলীপ চক্রবর্তী, বিপ্লব চন্দ্র, রাজকুমার বসাক প্রমুখের প্রশ্ন, আদালত শুনানির প্রথম দিনই বলেছিল, কোর্ট গণহারে নাম বাদ হতে দেবে না। এখন উল্টোটাই ঘটছে। তাদের দাবি, আদালত এ ক্ষেত্রে হস্তক্ষেপ করুক। সংবিধানের ৩২৫ ও ৩২৬ অনুচ্ছেদে ধর্ম-বর্ণ-লিঙ্গ নিরপেক্ষ ভাবে ও সর্বজনীন ভোটাধিকারের যে কথা বলা হয়েছে, আজ তার উপরই চরম আঘাত এসেছে। তাঁরা দাবি জানান, দ্রুত সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে বৈষম্যহীন তালিকা করা সম্ভব না হলে ২০২৫ সালের স্পেশাল সামারি রিভিশনের ভিত্তিতে তৈরি তালিকা ধরে ভোট করা হোক।