Breaking News

খবর

মধ্যপ্রদেশে এআইইউটিইউসি-র শিক্ষাশিবির

এআইইউটিইউসি-র মধ্যপ্রদেশ রাজ্য কমিটির উদ্যোগে ৩১ জানুয়ারি-১ ফেব্রুয়ারি ভোপালে শিক্ষাশিবির অনুষ্ঠিত হল। পরিচালনা করেন সংগঠনের সর্বভারতীয় সহসভাপতি কমরেড স্বপন ঘোষ ও কমরেড অরুণ কুমার সিং এবং সংগঠনের সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সমর সিনহা। ভোপাল, গোয়ালিয়র, গুনা, দেওয়াস, অশোকনগর, ইন্দোর, খণ্ডওয়া ইত্যাদি জেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দ শামিল হন। শিবির থেকে ১২ …

Read More »

কৃষক ও খেতমজুরদের নানা দাবিতে কলকাতায় সমাবেশ

অল ইন্ডিয়া কিসান-খেতমজদুর সংগঠনের ডাকে ২৮ জানুয়ারি কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হল সমাবেশ। উপস্থিত ছিলেন দু’হাজারেরও বেশি কৃষক ও খেতমজুর। উৎপাদন খরচের দেড়গুণ হারে ফসলের এমএসপি আইনসঙ্গত করা, কৃষিতে বিনা পয়সায় বিদ্যুৎ সরবরাহ, নয়া বীজ বিল ২০২৫ বাতিল, বিদ্যুৎ বিল ২০২৩ প্রত্যাহার, ভিবিজি-রামজি নামে গ্রামীণ মজুরদের, বিশেষ করে জব …

Read More »

পাঠকের মতামতঃ বাতাসে পোড়া লাশের গন্ধ

প্রজাতন্ত্র দিবসের রাতটা কালো হয়ে গেল এ দেশের নাগরিক তথা শ্রমিকের দেহ পোড়া ধোঁয়ায়। আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বহুজাতিক সংস্থা ওয়াও মোমো ও পুষ্পাঞ্জলি ডেকরেটরের গুদাম। দেহ নয়, দেহাংশে পরিণত মানুষগুলির সঠিক সংখ্যা কত কে বলবে! পুলিশের খাতায় মৃত আর নিখোঁজ মিলিয়ে সংখ্যা একটা লেখা আছে বটে। তবে সেটা …

Read More »

পাঠকের মতামতঃ শ্রমিকের প্রাণের দাম নেই

শ্রম, যাকে ভিত্তি করে আদিম সমাজ থেকে আধুনিক সমাজ গড়ে উঠেছে। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা যে সমস্ত প্রয়োজনীয় জিনিস ব্যবহার করি তা মানুষের বুদ্ধির এবং দৈহিক শ্রমের বিনিময়ে সৃষ্টি হয়েছে। কিন্তু যে শ্রমিক এই সম্পদ সৃষ্টি করে ব্যক্তি মালিকানাধীন সমাজ ব্যবস্থায় সেই শ্রমিক যে শুধু …

Read More »

গণদাবী বুকস্টলে বসে যা দেখলাম

২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি কলকাতা বইমেলার ৪৯তম বাৎসরিক আয়োজন হয়ে গেল সল্টলেকের করুণাময়ীতে। ১৩টি দেশের স্টল সহ কমবেশি প্রায় ১৮০০-র উপর বুক স্টল ছিল এ বারের বইমেলায়। এর মধ্যে গণদাবী স্টল ছিল ৫৬৩ নম্বরে। এখানে দশ দিন আট ঘণ্টা করে মানুষের আসা-যাওয়া দেখার সুযোগ আমি পেয়েছি। ১৮ থেকে ৩০ …

Read More »

রাজ্য বাজেটঃ জনসাধারণের দুর্দশা লাঘবের কোনও ভাবনাই নেই

পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী বিধানসভায় ৫ ফেব্রুয়ারি যে অন্তর্বর্তীকালীন বাজেট বা ভোট অন অ্যাকাউন্টস পেশ করেছেন, তাতে আগামী এক বছরের পূর্ণাঙ্গ পরিকল্পনা না হোক, অন্তত রাজ্য সরকারের বিগত এক বছরের সাফল্য-ব্যর্থতা এবং আগামী সরকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত একটা আর্থিক পরিকল্পনা থাকার কথা। পরিসংখ্যান সহ রাজ্যের অর্থনৈতিক অবস্থার সামগ্রিক বিশ্লেষণ, জনসাধারণের উন্নয়নে সরকারের …

Read More »

শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করা ছাড়া বর্ণভিত্তিক বৈষম্য দূর হবে না

অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণকান্তি নস্কর ৯ ফেব্রুয়ারি এক প্রেস বিবৃতিতে বলেন, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য দূর করার জন্য ইউজিসি রেগুলেশন সুপ্রিম কোর্টের আদেশে জারি করা হয়েছিল গত ১৩ জানুয়ারি। এটিকে ২০১২ সালের প্রায় একই ধরনের রেগুলেশনের একটি সম্প্রসারণ বলে মনে হয়েছিল। পুরনো রেগুলেশনে ৩ (সি) …

Read More »

শ্রমিক, কৃষক, নারীদের বাজেট প্রতিক্রিয়া

শ্রমজীবী জনগণকে ঠকানো হল — এ আই ইউ টি ইউ সি ২০২৬-’২৭-এর কেন্দ্রীয় বাজেট সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এআইইউটিইউসি-র সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দাশগুপ্ত ১ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, শ্রমজীবী জনগণের প্রতি প্রতারণামূলক এই কেন্দ্রীয় বাজেটের তীব্র নিন্দা করছে সংগঠনের সর্বভারতীয় কমিটি। অন্যান্য বারের মতোই পরিসংখ্যানের বিভ্রম ও বড় …

Read More »

মন্দির-মসজিদ রাজনীতি ও ভোট

এক সময়ে মন্দির উদ্বোধন করতেন, মসজিদের শিলান্যাস করতেন ধর্মীয় গুরুরা। এখন তাঁদের জায়গা দখল করে নিয়েছেন রাজনৈতিক নেতারা। রাজ্যে এ কাজ শুরু করেছিল বিজেপি, এখন এই বৃত্তে ঢুকে পড়েছে তৃণমূল কংগ্রেস। হিন্দু ভোটব্যাঙ্ক দখল-পুনর্দখলের লড়াইয়ে মন্দির-মসজিদ এখন তুরুপের তাস। ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক নেতাদের মন্দির-মসজিদের শিলান্যাসে চাপা পড়ে …

Read More »

কেন্দ্রীয় বাজেট অন্তঃসারশূন্য ফাঁকা বুলি

বার্ষিক বাজেট ২০২৬ বক্তৃতার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, এসইউসিআই(কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, ‘‘আজ অর্থমন্ত্রী ২০২৬ সালের যে বাজেট পেশ করেছেন, তাতে দেশের বাস্তব অর্থনৈতিক পরিস্থিতির কোনও ছবি প্রত্যাশিত ভাবেই নেই। বরং এটি বিজেপি সরকারের ‘জমকালো’ কর্মক্ষমতার সুন্দর ভাবে তৈরি স্ব-প্রশংসনীয় দলিল যা সন্দেহজনক ভাবে সংকলিত …

Read More »