Breaking News

suphal

শিক্ষকদের উপর পুলিশি আক্রমণ, প্রতিবাদ সেভ এডুকেশন কমিটির

যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিযুক্ত বৈধ শিক্ষক ও শিক্ষাকর্মীদের ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ এবং শাসক দলের দুষ্কৃতীদের পৈশাচিক অত্যাচারের প্রতিবাদে ১৮ মে পশ্চিম মেদিনীপুরের বেলদাতে সেভ এডুকেশন কমিটির উদ্যোগে পদযাত্রা ও প্রতিবাদ সভা হয়। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আলোক প্রধান ও দীপঙ্কর তেওয়ারি, শিক্ষকপ্রদীপ দাস, সংগঠনের পশ্চিম মেদিনীপুর (দক্ষিণ)-এর …

Read More »

সেনাস্কুল যাচ্ছে আরএসএস-এর হাতে

রিপোর্টার্স কালেক্টিভ নামক এক সংস্থার প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে ২০২১-এর ১২ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, এ যাবৎ প্রতিরক্ষা দপ্তর পরিচালিত সৈনিক স্কুলগুলিকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে অন্যান্য স্কুলের তুলনায় সেগুলো একদম পৃথক হয় এবং এক নতুন নীতির দ্বারা পরিচালিত হয়। কী সেই নীতি? তথ্য আইনের …

Read More »

দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আন্দামানে

২৫ এপ্রিল পোর্টব্লেয়ারের ভাতুবস্তিতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এসইউসিআই(সি) প্রস্তুতি কমিটির পক্ষ থেকে পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়। এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অশোক সামন্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির সম্পাদক কমরেড বলরাম মান্না। সভায় পোর্টব্লেয়ার ছাড়াও লিটল আন্দামান, ডিগ্লিপুর আইল্যান্ডের কর্মী-সমর্থকরাও অংশ নেন। এই …

Read More »

যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদকে শান্তি স্থাপনকারীর ভূমিকা নেওয়ার সুযোগ করে দেওয়া হল কেন

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১০ মে এক বিবৃতিতে বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সংবাদ উভয় দেশের জনগণকেই স্বস্তি দিয়েছে। কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন হল, দুই দেশ বিষয়টি নিজেদের মধ্যে নিষ্পত্তি না করে কেন যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদ, যারা প্যালেস্টাইনকে ধবংসের উদ্দেশ্যে হাজার হাজার মানুষকে …

Read More »

সন্ত্রাসবাদীদের রুখতে পারে দুই দেশের জনগণের ধর্মনিরপেক্ষ ঐক্য

আপাতত শান্তি ভারত-পাকিস্তান সীমান্ত জুড়ে। যুদ্ধ বিরতিতে উভয় দেশের সাধারণ মানুষ স্বস্তি পেয়েছেন। যদিও এই শান্তির মেয়াদ কত দিন জানা নেই। চার দিনের যুদ্ধেই শিশু সহ বেশ কিছু মানুষের প্রাণ গিয়েছে সীমান্তের দুই পারেই। বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে, প্রাণ বাঁচাতে বহু পরিবারকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় শিবিরে যেতে হয়েছে। তাঁরা কবে …

Read More »

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের জয়

৭ মে এআইডিএসও কলকাতা বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে সমস্ত ক্যাম্পাসে জেরক্স এবং প্রিন্টিং সেন্টার চালু, আলিপুর ক্যাম্পাসে শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তি স্থাপন, সব ক্যান্টিনে স্বল্পমূল্যে গুণমানসম্পন্ন খাবার, সব শৌচালয় পরিষ্কার রাখা, পানীয় জলের মেশিন ও লিফট সারানো, সব ক্যাম্পাসে হেলথ সেন্টার চালু ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার দাবিতে রেজিস্ট্রার়কে ঘেরাও করা …

Read More »

২০ মে সাধারণ ধর্মঘট সফল করুন এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর আহ্বান

দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের জয়েন্ট প্ল্যাটফর্ম শ্রমজীবী মানুষ এবং সকল শোষিত নিপীড়িত জনগণের কাছে ২০ মে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানিয়েছে। সংযুক্ত কিসান মোর্চাও এই ধর্মঘটকে সর্বাত্মক সমর্থন জানিয়েছে। শ্রমজীবী মানুষের জীবনের জরুরি এবং ন্যায়সঙ্গত দাবিগুলিতে লড়াই তীব্র করার জন্যই এই ধর্মঘট। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার চাইছে শ্রমিকদের …

Read More »

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে বিজয়ের সংগ্রাম থেকে শ্রেণিগত চেতনা অর্জনই যথার্থ শিক্ষা

৯ মে রাশিয়ার রাজধানী মস্কোতে রাশিয়া, চিন সহ বেশ কিছু দেশের শীর্ষ নেতারা সমবেত হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত লালফৌজের হাতে হিটলারের নাৎসি বাহিনীর পরাজয়ের ৮০তম বর্ষপূর্তি উদযাপন করলেন। সমারোহ দেখে কারও মনে হতে পারে, ফ্যাসিস্ট বাহিনীর পরাজয়ের মধ্যে দিয়ে স্ট্যালিনের নেতৃত্বে সমাজতন্ত্রের যে বিজয় এই দিনটিতে ঘোষিত হয়েছিল, এই সব …

Read More »

মে দিবস পালন করলেন বাইক-ট্যাক্সি চালকরা

১ মে কলকাতা সাবার্বান বাইক ট্যাক্সি ইউনিয়নের চালকেরা মে দিবসের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি মিছিল করে সুবর্ণ বণিক সমাজ হলে সমবেত হন। সেখানে কাশ্মীরে নিহতদের স্মরণে নীরবতা পালন ও দোষীদের কঠোরতম শাস্তি দাবি করা হয়। বাইক ট্যাক্সি চালকরা যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, সে সংক্রান্ত প্রশ্নের জবাব দেন ইউনিয়নের …

Read More »

বিনামূল্যে স্বাস্থ্যশিবির

২ মে মেডিকেল সার্ভিস সেন্টার ও পিএমপিএআই-এর মুর্শিদাবাদ জেলা কমিটির যৌথ উদ্যোগে লালবাগ ‘সুভাষচন্দ্র বসু সেন্টিনারি কলেজ’ কর্তৃপক্ষের সহযোগিতায় কলেজ হলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়। শিবিরে প্রায় দেড় শতাধিক নাগরিকের হেলথ চেক আপ (হার্ট-চোখ-দাঁত-জেনারেল মেডিসিন) এবং সুগার পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। কলেজ অধ্যক্ষের সভাপত্বিতে ডাক্তার-প্যারামেডিকেল স্টাফ-শিক্ষকদের সংবর্ধনা …

Read More »