
মেডিকেল সার্ভিস সেন্টারের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সহযোগিতায় জাগো নারী জাগো বহ্নিশিখা (চণ্ডীপুর শাখা)-র উদ্যোগে ১৪ সেপ্টেম্বর জলমগ্ন চণ্ডীপুর ব্লকের অসুস্থ দরিদ্র শত শত শিশু-বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য বিনামূল্যে চিকিৎসা শিবির হয়। মগরাজপুর বিদ্যাসাগর কেজি স্কুলে এই শিবিরে চণ্ডীপুরের অভিজ্ঞ জেনারেল ফিজিশিয়ান সুরপতি প্রধান, মেডিকেল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সম্পাদক শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ ভবানী শঙ্কর দাস, চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালের ডাঃ বুদ্ধদেব বেরা প্রমুখ দুই শতাধিক রোগীর চিকিৎসা করেন। এ ছাড়াও ডাক্তার নরম্যান বেথুন মেমোরিয়াল ট্রাস্ট পরিচালিত পপুলার নার্সিংহোম এবং চণ্ডীপুর সিএমএস হাসপাতালের ইসিজি সেন্টারের টেকনিশিয়ানরা যোগ দেন। এ ছাড়া হোমিওপ্যাথি চিকিৎসক স্বপন আচার্য রোগী দেখেন।