
নারীর প্রতি ক্রমবর্ধমান হিংসা, পর্নোগ্রাফি ও মদ- মাদকের প্রসার সম্পূর্ণ বন্ধের দাবিতে ৭ জুন এআইএমএসএস-এর আসাম রাজ্য কমিটির আহ্বানে গুয়াহাটির জেলা গ্রন্থাগার ভবনে গণকনভেনশন হয়। জেলাগুলি থেকে আসা সহস্রাধিক নারী-পুরুষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সংগঠনের রাজ্য সভানেত্রী ডাঃ চিত্রলেখা দাস কনভেনশন পরিচালনা করেন।
উপস্থিত ছিলেন রূপকোঁয়ার জ্যোতি প্রসাদ আগরওয়ালের কন্যা জ্ঞানশ্রী পাঠক, মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দীপেশ ভগবতী, সংগঠনের প্রাক্তন রাজ্য সভানেত্রী অধ্যাপক চন্দ্রলেখা দাস, বিশিষ্ট শিক্ষিকা ইনা হোসেন এবং বিশিষ্ট লেখক শিবানন্দ কাকতি। মীনাক্ষী ভুঁইয়ার পাঠানো শুভেচ্ছাবার্তা পড়ে শোনান ডাঃ চিত্রলেখা দাস। নগাঁও সঙ্গীত গোষ্ঠীর উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। মূল প্রস্তাব ছাড়াও, আসাম সরকারের সাম্প্রতিক অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিষয়েও একটি প্রস্তাব কনভেনশনে গৃহীত হয়।
