Breaking News

৯০০টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বাড়াল মোদি সরকার, প্রত্যাহারের দাবি সার্ভিস ডক্টর্স ফোরামের

যুদ্ধের অজুহাত তুলে প্রতি বছরের মতো এ বছরেও ১ এপ্রিল থেকে ওষুধের দাম বাড়ানোর বন্দোবস্ত করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ওষুধ কোম্পানিগুলিকে ৯০০টি অত্যাবশ্যকীয় ওষুধের হোলসেল প্রাইস ইনডেক্স ০.৬৫ শতাংশ বাড়ানোর অনুমতি দিয়েছে। এর ফলে নানা অত্যাবশ্যকীয় ওষুধ সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের দাম বাড়বে। এমনিতেই মূল্যবৃদ্ধি বিশেষ করে ওষুধের চড়া দামে মানুষ নাজেহাল। তার ওপর আবার যদি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বাড়ে, তা হলে সাধারণ মানুষের চিকিৎসা করানো আরও দুষ্কর হয়ে উঠবে।

কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী পদক্ষেপকে ধিক্কার জানিয়ে অবিলম্বে এই মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি তুলে ২ এপ্রিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির চেয়ারম্যানকে একটি প্রতিবাদপত্র পাঠিয়েছে সার্ভিস ডক্টর্স ফোরাম। মেডিকেল সার্ভিস সেন্টারও এর তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে ২ এপ্রিল চিঠি দিয়েছে।