Breaking News

সাক্ষী থাকল আসানসোলবাসী

আসানসোলঃ মহিলাদের মর্যাদা রক্ষা এবং সুরক্ষার জন্য অঙ্গীকার যাত্রার ব্যাপকতার সাক্ষী থেকে গেল আসানসোলবাসী। ১২ ডিসেম্বর অঙ্গীকার যাত্রীরা আসানসোলে এসে পৌঁছয়। আসানসোল রেলওয়ে স্টেশন থেকে অত্যন্ত সুশৃঙ্খল অঙ্গীকার মিছিল শহরের মধ্যে আলোড়ন তোলে। বিকেলে বিএনআর মোড়ে রবীন্দ্রভবনের সামনে শুরু হয় সংবর্ধনা ও সাংস্কৃতিক সভা। সভায় পশ্চিম বর্ধমান জেলা জাগো নারী জাগো বহ্নিশিখা কমিটির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডঃ দেবীপ্রসাদ রায়চৌধুরী তাঁর সংক্ষিপ্ত মূল্যবান ভাষণ তুলে ধরেন।

শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং বিজ্ঞান সংগঠন অঙ্গীকার যাত্রীদের অভ্যর্থনা জানায়। সভার কাজ মূলত শহরের ছাত্রী ও মহিলারাই পরিচালনা করেছিলেন। উদ্বোধনী সঙ্গীত দিয়ে সভার কাজ শুরু হয়। পি সি এ আই-এর পক্ষ থেকে সমবেত সঙ্গীত, মার্শাল আর্ট সেলফ ডিফেন্স, যোগব্যায়াম, ডান্স সহ নৃত্যনাটিকা, কবিতা, স্বরচিত কবিতা এবং আলোচনা হয়। অঙ্গীকার যাত্রীদের পক্ষ থেকে রুনা পুরকাইত বক্তব্য রাখেন। সভায় উপচে পড়া ভিড় হয়েছিল।