Breaking News

শ্রমকোড বাতিলের দাবিতে সিএলডব্লিউ মজদুর ইউনিয়নের বিক্ষোভ সভা

পশ্চিম বর্ধমানে আমলাদহি পুনর্জন্ম ভবনের সামনে ১৪ জুন সকালে শ্রমকোড বাতিল সহ বিভিন্ন দাবি নিয়ে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এআইইউটিইউসি-র পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক সব্যসাচী গোস্বামী। সভা পরিচালনা করেন সিএলডব্লিউ মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ও সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি প্রণবেশ দত্ত। ইউনিয়নের অফিস বেয়ারার ও এক্সিকিউটিভ সহ বহু শ্রমিক কর্মচারী সভায় উপস্থিত ছিলেন। শ্রমিক স্বার্থবিরোধী শ্রমকোডের ভয়াবহ দিক আলোচনায় উঠে আসে।

স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক নিয়োগ, এনপিএস/ইউপিএস নয় ওপিএস চালুর দাবিতে, সরকারি সংস্থাগুলি বেসরকারি মালিকদের হাতে জলের দামে তুলে দেওয়ার প্রতিবাদে, চিরেকা সহ কোনও উৎপাদন সংস্থাকে কর্পোরেটাইজেশন করা চলবে না প্রভৃতি দাবিতে আন্দোলনের ওপর জোর দেন নেতৃবৃন্দ।