Breaking News

বিশেষ নিবন্ধ

ঐতিহ্যশালী মুক্ত চিন্তার পীঠস্থান বিশ্ববিদ্যালয়গুলি সংকটে

আমেরিকার আইভি লিগের বিশ্ববিদ্যালয়গুলি এবং সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলিসহ বিশ্বের ঐতিহ্যমণ্ডিত যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি এক সময় নানা নতুন চিন্তা ও তর্ক-বিতর্কের কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল, মানুষের সমাজ ও জীবনকে পুরনো কাঠামো ভেঙে নতুন উন্নততর আঙ্গিকে দাঁড় করিয়েছিল সেই বিশ্ববিদ্যালয়গুলির স্বাধীন চিন্তার পরিসর আজ সংকুচিত হতে চলেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইহুদিবাদ বিরোধী …

Read More »

জিএসটি কমায় সাধারণ মানুষের সুবিধা হবে কি

সম্প্রতি কেন্দ্রের বিজেপি সরকার পণ্য এবং পরিষেবার উপর চাপানো করের (জিএসটি) চারটি ধাপকে দুটিতে নিয়ে এসেছে। বেশ কিছু পণ্যের কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ এবং আরও কিছু পণ্যের কর ১৮ থেকে কমিয়ে ৫ শতাংশে নিয়ে এসেছে তারা। আবার কিছু পণ্যের কর ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। …

Read More »

এসআইআর (SIR)-এর আড়ালে ভোটদানের মৌলিক অধিকারের উপর আক্রমণঃ দেশজুড়ে প্রতিবাদের ডাক

নির্বাচন কমিশন বিহারে সম্প্রতি ভোটার তালিকায় ‘স্পেশাল ইনটেনসিভ রিভিউ’(SIR) বা বিশেষ নিবিড় সংশোধন করেছে। এর মাধ্যমে গত জানুয়ারি মাসে তাদেরই প্রকাশিত ভোটার তালিকার ৭ কোটি ৭৩ লক্ষের মধ্য থেকে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে। উল্লেখ্য যে, এই নতুন তালিকার ভিত্তিতেই আগামী নভেম্বর মাসে বিহারে বিধানসভা নির্বাচন হতে চলেছে। যাদের …

Read More »

বিজেপির ভেজাল অনুপ্রবেশ তত্ত্ব ও তৃণমূলের ভোট-রাজনীতি

ক্লাসে প্রথম হওয়া ছাত্রটির যেমন খ্যাতি থাকে, তেমনই সবচেয়ে বদমায়েশ ছাত্রটিরও অনেক সময় খ্যাতি জুটে যায়। তবে তা কুখ্যাতি। ঠিক তেমনই কেন্দ্রের বিজেপি শাসনের অবস্থা। এক একটা (কু)কীর্তির জ্বালায় দেশের মানুষের বিজেপি শাসকদের ভোলার কোনও উপায় নেই। তা সে রাতারাতি লক ডাউন ঘোষণা হোক, নোট বাতিল হোক, কিংবা জিএসটি চালুই …

Read More »

বাঙালি অস্মিতার নকল লড়াই

প্রধানমন্ত্রী এ রাজ্যে এর আগে অনেক সভা করেছেন। কখনও তাঁর মুখে ‘বাঙালি অস্মিতা’র কথা শোনা যায়নি। ১৮ জুলাই দুর্গাপুরের প্রাক-নির্বাচনী সভায় তিনি হঠাৎ বাঙালি অস্মিতার কথা তুললেন কেন? শুধু তাতেই তিনি ক্ষান্ত হননি। বলেছেন, ‘বিজেপির কাছে বাঙালি অস্মিতাই সবার উপরে।’ এবং তা এতখানিই উপরে যে, বাঙালি অস্মিতার বিরুদ্ধে কোনও রকম …

Read More »

সংবিধানে ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ যোগ — কংগ্রেসের কৌশল, বিজেপির বিড়ম্বনা

 সংবিধানের প্রস্তাবনা থেকে ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ দুটি বাদ দেওয়ার পক্ষে কিছুদিন ধরে সওয়াল করছেন আরএসএস এবং বিজেপি নেতারা। আরএসএস-এর সাধারণ সম্পাদকের পর বিজেপি নেতা তথা উপরাষ্ট্রপতিও ভারতের সংবিধান থেকে শব্দ দুটি বাদ দেওয়ার জন্য জোর সওয়াল করেছেন। বোঝা যায় এই শব্দ দুটিতে আরএসএস-বিজেপির ঘোর আপত্তি। কিন্তু কেন? এ সম্পর্কে …

Read More »

বিশ্ব খুঁজেও সমর্থক পাচ্ছেন না ‘বিশ্বগুরু’

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে সদ্য অনুষ্ঠিত ‘ব্রিকস’ সম্মেলনে কিংবা ভারত, আমেরিকা, জাপান এবং অস্টে্রলিয়া নিয়ে গড়ে ওঠা চতুর্দেশীয় কোয়াড-এর বিদেশমন্ত্রী পর্যায়ের ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে নেওয়া যৌথ বিবৃতিতে পহেলগামের জঙ্গি হামলার কড়া নিন্দা করা হয়েছে। ব্রিকস থেকে ঘোষিত বিবৃতিতে জঙ্গি হামলার নিন্দার পাশাপাশি সন্ত্রাস প্রসঙ্গে ‘শূন্য সহনশীলনতা’-র নীতির কথা এবং …

Read More »

সাংস্কৃতিক বিপ্লব যেহেতু একটি বিপ্লব, তা প্রতিরোধের মুখে পড়বেই — মাও সে তুং

যদিও বুর্জোয়া শ্রেণি ক্ষমতাচ্যুত হয়েছে কিন্তু তারা এখনও শোষক শ্রেণির পুরানো চিন্তা-ভাবনা, সংস্কৃতি, আচার, রীতি এবং অভ্যাসকে কাজে লাগিয়ে জনগণের মানসিকতা কলুষিত করার চেষ্টা করছে, তাদের মনন জগতকে দখল করার চেষ্টা করছে এবং এর মধ্য দিয়ে পুনরায় ক্ষমতায় ফেরার চেষ্টা চালাচ্ছে। ঠিক এর বিপরীতটাই করতে হবে সর্বহারা শ্রেণিকে। আদর্শ, সংস্কৃতি, …

Read More »

দারিদ্র কমে গেল! কিন্তু না বাড়ল আয়, না মিটল ক্ষিদে

আপনি বাজারে গিয়ে চক্কর কেটেই যাচ্ছেন, দামের ছ্যাঁকায় আঁৎকে উঠছেন। পাশে দেখলেন বিমলবাবু কিংবা পাশের পাড়ার ফারুক শেখ সকলেরই এক দশা। সংসার চলবে কী করে, এই চিন্তায় কত রাত নিদ্রাহীন কাটছে আপনার। এই সময় যদি খবর পান– দেশে দারিদ্র কমে গেছে! কেমন লাগবে শুনে? বেশ মন ভালো করা খবর না! …

Read More »

মনগড়া ধারণা, সংকীর্ণতাবাদ ও গতানুগতিকতা বর্জন করতে হবেঃ মাও সে-তুং

‘‘সমস্ত সঙ্কীর্ণতাবাদী ধ্যানধারণাই মনগড়া ও কল্পনাপ্রসূত। বিপ্লবের যথার্থ প্রয়োজনের সঙ্গে তা সম্পূর্ণ সঙ্গতিহীন। কাজের সঙ্কীর্ণতাবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং বাস্তববর্জিত মনগড়া ধ্যানধারণার বিরুদ্ধে সংগ্রাম একই সঙ্গে পরিচালনা করতে হবে। … মনগড়া ধ্যানধারণাকে প্রতিহত করতে হলে আমাদের অবশ্যই বস্তুবাদ ও দ্বন্দ্বতত্ত্বের প্রচার ও অনুশীলন করতে হবে। আমাদের পার্টিতে এমন অনেক কমরেড আছেন …

Read More »