Breaking News

আন্দোলনের খবর

নয়া শ্রমকোডের বিরুদ্ধে ধরনা ইন্দোরে

কেন্দ্রের বিজেপি সরকার ২৯টি শ্রম আইনকে পরিবর্তন করে ৪টি শ্রমকোড চালু করে যে ভাবে শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার, ধর্মঘটের অধিকার কেড়ে নিতে চাইছে এবং স্থায়ী চাকরির বদলে ‘ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট’ চালু করে মালিকদের হাতে যথেচ্ছ শ্রমিক ছাঁটাইয়ের অধিকার তুলে দিচ্ছে তার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলছে এআইইউটিইউসি সহ কেন্দ্রীয় শ্রমিক …

Read More »

অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অন্ধকারে ঠেলে দেবেন না, বাংলাদেশের উদ্বেগজনক পরিস্থিতি সম্পর্কে বাসদ (মার্ক্সবাদী)-র বিবৃতি

‘ইনকিলাব মঞ্চের’ মুখপাত্র ও জুলাই-যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়ে বাসদ (মার্ক্সবাদী)-র সমন্বয়ক কমরেড মাসুদ রানা ১৯ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, আততায়ীর গুলিতে গুরুতর আহত শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। জুলাই অভ্যুত্থানের একজন যোদ্ধার এমন মৃত্যু কোনও …

Read More »

বুলগেরিয়ায় কর বৃদ্ধির প্রতিবাদে জনবিক্ষোভ, পিছু হঠল সরকার

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়ায় রিপাবলিকান সরকার ২০২৬ সালের প্রস্তাবিত বাজেটে কর বৃদ্ধির ঘোষণা করেছে। সরকার রুটি ও রেস্টুরেন্টের মতো পরিষেবার উপর ২০ শতাংশ ভ্যাট বসিয়েছে। উল্টো দিকে ঠিকাদারদের জন্য ৮০ শতাংশ ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন এবং অর্থনীতিবিদরা প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করলেও সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় জোট সরকার এটি …

Read More »

হাতকড়া-বাঁধা প্রজন্ম দক্ষিণ কোরীয় যুবসমাজের মর্মান্তিক চিত্র

জেন এক্স, জেন ওয়াই, জেন জেড এইসব শব্দবন্ধগুলির সঙ্গে এখন প্রায় সকলেই পরিচিত। কম্পিউটার পরিচালিত আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম বর্তমান তরুণ প্রজন্মকে বোঝাতে কথাগুলো ব্যবহার করা হয়। কিন্তু কখনও শুনেছেন কি ‘হ্যান্ডকাফড জেনারেশন’ বা হাতকড়া-বাঁধা প্রজন্ম? ঠিক এই বলেই অভিহিত করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রজন্মকে। করছে …

Read More »

শান্তির নয়, তাঁবেদারির নোবেল

এই বছরের নোবেল শান্তি পুরস্কার কাকে দেওয়া হবে তা নিয়ে প্রবল কৌতূহল ছিল। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকবার প্রকাশ্যে বলেছিলেন, বিশ্বের বেশ কয়েকটা যুদ্ধ ‘থামানোর’ জন্য তাঁকেই নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত। যে যুদ্ধ শুরু হওয়া এবং দীর্ঘস্থায়ী রূপ নেওয়ার পিছনে সাম্রাজ্যবাদী একনায়ক হিসাবে তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা …

Read More »

নো কিংস আন্দোলনে উত্তাল আমেরিকা

ক্ষমতায় বসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প খরচ ছাঁটাই নীতি নিয়ে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বহু সরকারি দপ্তরে বরাদ্দ কমাচ্ছেন। তার ওপর গত ২২ দিন ধরে (২৩ অক্টোবর পর্যন্ত) চলা ‘শাট ডাউন’-এর ফলে আমেরিকা জুড়ে চলছে ছাঁটাই, লে-অফ। অনেক সরকারি কর্মীকে বেতন ছাড়া কাজ করে যেতে হচ্ছে। শিক্ষা এবং …

Read More »

অঙ্গীকারনামায় পরিবর্তন না হওয়ায় জুলাই সনদে স্বাক্ষর করেনি বাসদ (মার্ক্সবাদী)

 বাংলাদেশে হাসিনা সরকারের ফ্যাসিবাদী স্বৈরাচার ও নিপীড়নের বিরুদ্ধে ঘটে যাওয়া রক্তস্নাত ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান সারা বিশ্বকে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের ভূ-রাজনীতিকে ভীষণভাবে আলোড়িত করেছে। ছাত্র যুবক মেহনতি মানুষের প্রাণদান, আত্মত্যাগ ও বীরত্বপূর্ণ সংগ্রাম– ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙক্ষাকে ধারণ করেছিল। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তী সরকার জুলাই সনদ রচনা প্রক্রিয়ায় এবং দৃষ্টিভঙ্গিগত …

Read More »

নেপালের তরুণ প্রজন্মের রক্তদানকে সম্মান দেখাতে হবে — নেপাল রাজনৈতিক মতবিনিময় মঞ্চ

নেপালের তরুণ প্রজন্মের (জেন জি) ঐতিহাসিক আন্দোলন বা বাণেশ্বর অভ্যুত্থানে বহু তরুণের প্রাণ বলিদানের মধ্য দিয়ে অত্যাচারী ওলি সরকারের পতন ঘটেছে। আন্দোলনকারীদের দাবি মেনে ১৩ সেপ্টেম্বর (নেপালি ক্যালেন্ডারে ২৭ ভাদ্র) প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। দুর্নীতিগ্রস্ত সরকার ও সর্বস্তরে ছেয়ে যাওয়া দুর্নীতির বিরুদ্ধে ৮ সেপ্টেম্বর …

Read More »

‘আমরা গণহত্যাকারীদের দোসর হব না’ বলছেন ইউরোপের পরিবহণ শ্রমিকরা

গাজায় ইজরায়েলের লাগাতার নির্মম গণহত্যার বিরুদ্ধে যখন বিশ্বের প্রায় প্রতিটি রাষ্ট্রই নিশ্চুপ, তখন প্রতিবাদে রুখে দাঁড়িয়েছেন ইউরোপের পরিবহণ শ্রমিকরা। অতি সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসের বিমানবন্দর-কর্মীরা ইজরায়েলে সামরিক পণ্যবাহী বিমান পাঠাতে অস্বীকার করেছেন। দুটি শ্রমিক সংগঠনের নেতৃত্বে প্রতিবাদরত শ্রমিক-কর্মচারীরা বলেছেন, ‘ইজরায়েলে সামরিক পণ্য পরিবহণ করে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে গাজার ওপর …

Read More »

‘গাজায় আমরা যেন এক একজন নাৎসি’ এক ইজরায়েলি সৈনিকের অন্তর্বেদনা

পৃথিবীর মানচিত্র থেকে গোটা একটা রাষ্ট্র প্যালেস্টাইনকে মুছে দিতে তার উপর আঘাত নামিয়ে এনেছে সাম্রাজ্যবাদী ইজরায়েল। আর মধ্যপ্রাচ্যের তৈল খনির দখল নিতে এবং গাজায় ইজরায়েলি আগ্রাসনে অস্ত্রশস্ত্র জোগান দিয়ে দেশের ধুঁকতে থাকা পুঁজিবাদী অর্থনীতির মন্দা কাটিয়ে তেজি করতে অত্যন্ত নির্লজ্জভাবে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। মদত দিচ্ছে যুদ্ধ উন্মাদনায়। এ যুদ্ধে …

Read More »